চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানে শুরু বিপিএলের উদ্বোধনী আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মঞ্চের সামনে কয়েকটি স্তরে সাজিয়ে রাখা চেয়ার পুরোপুরি ভরেনি। গ্যালারির অধিকাংশ আসন এখনও ফাঁকা। শের-ই-বাংলা স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ হওয়ার আগেই শুরু হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী আয়োজন।

‘ডিরকস্টার’ চ্যাম্পিয়ন শুভর গানে শুরু হয়েছে কনসার্ট। একে একে পারফর্ম করবেন রেশমি মির্জা, জেমস ও মমতাজ।

সন্ধ্যা ৭টা ২০মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে এসে বিশেষ এডিশন বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন। এরপর ১০ মিনিট ধরে মিরপুরের আকাশে দেখা যাবে আতশবাজির ঝলকানি।

রাত পৌনে ৮টায় থাকছে সনু নিগমের পরিবেশনা। ৮টা ৩৫ মিনিটে লেজার শো, ৯টায় গান গাইবেন কৈলাস খের। সাড়ে ৯টায় মঞ্চে উঠবেন ক্যাটরিনা কাইফ। ৩০ মিনিট চলবে এ বলিউড তারকার পারফরম্যান্স।

১০টায় মঞ্চ মাতাবেন আয়োজনের অন্যতম আকর্ষণ সালমান খান। ক্যাটরিনার সঙ্গে সালমানের ডুয়েট পারফরম্যান্সে শেষ হবে আয়োজন।

দেশের তিনটি টিভি চ্যানেল- গাজী টিভি, মাছরাঙা ও নিউজ২৪ সরাসরি সম্প্রচার করছে উদ্বোধনী আয়োজন। ইউটিউবে হচ্ছে লাইভ স্ট্রিমিং। রাজধানীর চারটি পয়েন্ট, সাতটি বিভাগীয় শহরে বড় পর্দায় অনুষ্ঠান দেখার ব্যবস্থা করেছে বিসিবি।

Reneta

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী সামনে রেখে এবার বিশেষ বিপিএল আয়োজন করছে বিসিবি। মঙ্গলবার সরকারিভাবে শুরু হবে জন্ম শতবার্ষিকীর কাউন্টডাউন। তার আগে হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান।

বিপিএলে ব্যাট-বলের লড়াই শুরু হবে আগামী বুধবার। ১৮ জানুয়ারি হবে ফাইনাল। খেলা হবে মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT