চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানে, নৃত্যে, আবৃত্তিতে ময়মনসিংহে রবীন্দ্র জয়ন্তী পালন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ন ০৮, মে ২০২২
বিনোদন
A A

গান, আবৃত্তি এবং নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ্, ময়মনসিংহ শাখা পালন করেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মোৎসব।

ব্রহ্মপুত্রের পাড় ঘেঁষে জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে এ আয়োজন শুরু হয় ভোর ৬ টা থেকে। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ্, ময়মনসিংহ শাখা দীর্ঘ প্রায় তিন দশক যাবৎ রবীন্দ্র জন্ম জয়ন্তীর এ আয়োজন করে আসছে।

আয়োজনে সংগীত পরিবেশন করেন শিশুতীর্থ আনন্দধ্বনি সংগীত বিদ্যায়তনের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। বিদ্যায়তনের অধ্যক্ষ মো.মামুনুল ইসলামের নেতৃত্বে গানের দল সংগীত পরিবেশন করেন। শিক্ষক মানস তালুকদারের নির্দেশনায় সমবেত নৃত্য পরিবেশন করেন শিল্পীগণ। আফরিন জাহান লামইয়ার তত্বাবধানে চলে আবৃত্তি শিল্পদের পরিবেশনা। ‘হে নূতন দেখা দিক আরবার ‘ গানের মাধ্যমে শুরু হয়ে ‘ওই মহামানব আসে ‘ গান দিয়ে শেষ হয় প্রায় আড়াই ঘন্টার এই আয়োজন।

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক মো. মামুনুল ইসলাম বলেন, নাগরিক সংস্কৃতি চর্চার আদর্শ রবীন্দ্রনাথ। হাজার বছরের বাঙালির ঐতিহ্যের রেশ টেনে রবীন্দ্রনাথ সুন্দরের পথ দেখিয়েছেন সামনে এগিয়ে যাওয়ার। তার জন্মদিন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সভ্যতার বিকাশে আমাদের করণীয় সম্পর্কে।

সংগঠনের সভাপতি প্রফেসর ড.মঞ্জুরুল আলম বলেন, রবীন্দ্রনাথ আমাদের জন্য সংস্কৃতির সিংহ দরজাটি খুলে দিয়েছেন। তার কর্মের ডালা থেকে ফুলগুলো দিয়ে আমরা আমাদের সমাজকে সাজাতে পারি। তার কৃতি আমাদেরকে মুক্তি দিতে পারে বর্তমানের নানা সংকট।

সম্মিলন পরিষদের এ আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে রবীন্দ্র জন্মোৎসব পালনের সূচনা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: গানময়মনসিংহরবীন্দ্ররবীন্দ্র সংগীতরবীন্দ্রনাথলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটারদের কোনো ঝুঁকির আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT