চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানের মডেল ‘সেরা নাচিয়ে’র সিনথিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

নতুন গানের মডেল হলেন চ্যানেল আই ‘সেরা নাচিয়ে’ খ্যাত সিনথিয়া ইয়াসমিন। সিকিমের বিভিন্ন লোকেশনে গল্প নির্ভর গান-ভিডিও’র শুটিং শেষ হয়েছে কদিন আগে।

এর আগে আরফিন রুমি, কাজী শুভ, মাহতিম সাকিব, জাহেদ তানভীর-এর গানের মডেল হয়েছিলেন সিনথিয়া। এবার প্রথমবারের মতো তাহসানের গানের ভিডিওতে দেখা যাবে তাকে।

সিনথিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, তাহসান ভাই আমার পছন্দের শিল্পী। যে গানের মডেল হয়েছি, সেটি শুনেই ভালো লাগে। তিনি বলেন, এ গানের মাধ্যমে পাঁচ মাসে আমার পাঁচটি মিউজিক ভিডিওর কাজ শেষ হলো।

সিনথিয়া অভিনীত তাহসানের এ গানটির নাম ‘আমি ভালো আছি’। গানের কথা লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর সংগীত করেছেন নাহিদ নোমান অরূপ। গানটির ভিডিও নির্মাণ করেছেন শেহজাদ তানভীর।

সিনথিয়ার সঙ্গে ভিডিওতে দেখা যাবে মডেল ইমরান খানকে। সিএমভি’র ইউটিউব চ্যানেলে শিগগির ‘আমি ভালো আছি’ গানটি প্রকাশ পাবে।

সিনথিয়া বলেন, সিকিমে প্রথম কাজ করলাম। নভেম্বরের শুরুর দিকে শুটিং করেছি। সেখানকার পরিবেশ ছিল প্রচণ্ড প্রতিকূল। তারমধ্যেই কাজ করতে হয়েছে। ভিডিওতে আমার উপস্থিতি গুরুত্বপূর্ণ। দেখা যাবে আমি পরকীয়ায় জড়িয়ে যাই। গল্পটা সুন্দর, নতুনত্ব আছে। কাজটি প্রকাশের অপেক্ষায় আছি।

Reneta

‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে’ তৃতীয় সিজন প্রতিযোগিতা থেকে বেরিয়ে শুধু নাচ নিয়ে থাকেননি সিনথিয়া। ২০১৬ সালের আগস্টে মান্নান হীরা পরিচালিত ‘হৃদয়পুর’ টেলিফিল্ম দিয়ে তিনি অভিনয় শুরু করেন। তারপর একাধিক নাটকে কাজ করলেও নজর কেড়েছেন চ্যানেল আইতে প্রচারিত সালাউদ্দিন লাভলুর ‘সোনার পাখি রূপার পাখি’ ধারাবাহিক নাটক দিয়ে।

সিনথিয়ার ভাষায়, লাভলু ভাইয়ের নির্দেশনায় কাজ করে অনেক কিছু শিখেছি। উনি অভিনয়ের জন্য একজন গ্রেট টিচার। তিনি বলেন, বর্তমানে নাচ-অভিনয় দুটোই চালিয়ে যাচ্ছি। কদিন আগে তুর্কিতে একটি নাচের অনুষ্ঠান করে এলাম। অভিনয় করলে প্রতিনিয়ত নতুন চরিত্রে ভর করা যায়। কিন্তু নাচ আমার সবকিছু, আমার রক্তে মিশে আছে। নাচ নাই, আমিও নাই!

Jui  Banner Campaign
ট্যাগ: তাহসান খানমিউজিক ভিডিওলিড বিনোদনসিনথিয়া ইয়াসমিনসেরা নাচিয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT