চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানেই হিট হয়েছিলো মনপুরা, স্বপ্নজালে কি গান নেই?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০১৮
বিনোদন
A A
স্বপ্নজাল

মনপুরা মুক্তির আগেই মানুষের মুখে মুখে ফিরেছিলো নিথুয়া পাথারে, যাও পাখি বলো তারে, সোনার ময়নার পাখির মতো বেশ কয়েকটি গান। এসব গানের জন্যই হিট হয়েছিলো গিয়াসউদ্দিন সেলিমের আলোচিত চলচ্চিত্র মনপুরা, এমনটাই মনে করেন অনেকে। আসছে ৬ এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতার দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’। অথচ এই ছবির কোনো গান এখনো ছাড়েননি নির্মাতা। তাহলে কি ছবিতে গান নেই? এমন প্রশ্নের উত্তর দিয়েছেন গিয়াসউদ্দিন সেলিম।

মনপুরা ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে। তখনো অডিও সিডি, ভিসিডির চল ছিলো। মানুষ সিডি কিনে গান শুনতো। এখন ২০১৮ সাল। এই নয় বছরে অনেক কিছুই পাল্টে গেছে। তাই নির্মাতাও নতুন স্ট্র‌্যাটেজি গ্রহণ করেছেন। ছবি মুক্তির ঠিক আগ মুহূর্তে ‘স্বপ্নজাল’-এর গান ছাড়তে চাইছেন নির্মাতা।

স্বপ্নজাল ছবিতে কি গান নেই?-এমন প্রশ্নে গিয়াসউদ্দিন সেলিম বলেন, অবশ্যই গান আছে। আমরা শিগগির একটি গান ছাড়বো। তবে মনপুরার সময়ের অবস্থার সাথে এখন না মেলানোয় ভালো। অনেক কিছুর পরিবর্তন হয়ে গেছে।

বর্তমানে শেষ সময়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছেন সেলিম। পুরো টিম নিয়ে ঘুরছেন বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে। কারণ তিনি বিশ্বাস করেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ তরুণীরাই এই ছবির দর্শক। তারা সাড়া দিলেই প্রাণ পাবে স্বপ্নজাল। আজ সোমবার পুরো দলসহ তিনি যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।

স্বপ্নজাল নিয়ে ব্যাপক আশাবাদী নির্মাতা। প্রচার প্রচারণায় তার মুখ থেকে একটি কথায় বেশি শোনা যাচ্ছে। আর সেটা হলো, যারা মনপুরায় আস্থা রেখেছিলেন তারা স্বপ্নজাল দেখেও হতাশ হবেনা না! ২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। কলকাতায়ও কিছু অংশের দৃশ্যায়ন হয়।

সিনেমায় দেখা যাবে, কঠোর বাস্তবতায় বিচ্ছিন্ন হয়ে পড়ে অপু ও শুভ্রা। ছবিতে শুভ্রার চরিত্রে আছেন পরীমনি, আর অপু চরিত্রে ইয়াশ। ‘স্বপ্নজাল’ এর কাহিনী ও চিত্রনাট্য করেছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম নিজেই। এই ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনুসহ আরও অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াশ রোহানপরীমনিমনপুরালিড বিনোদনস্বপ্নজাল
শেয়ারTweetPin4

সর্বশেষ

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT