চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাদ্দাফির পতন ও লিবিয়ায় আইএসের উত্থানে ক্যামেরন দায়ী: ব্রিটিশ পার্লামেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ন ১৪, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের পার্লামেন্টের পক্ষ থেকে প্রকাশিত এক নতুন প্রতিবেদনে লিবিয়ায় ব্রিটেন এবং ফ্রান্সের অভিযানের তীব্র সমালোচনা করা হয়েছে। ২০১১ সালে পরিচালিত ওই অভিযানে লিবিয়ার তৎকালীন রাষ্ট্রপ্রধান মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করা হয়।

ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটি ওই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে ডেভিড ক্যামেরনের লিবিয়ায় বিমান হামলার জন্য যুক্তিসঙ্গত কৌশলের অভাব ছিল বলে অভিযোগ করেন। কাউন্সিলটি তার প্রতিবেদনে দাবি করেছে, ওই সময় ব্রিটেন এবং ফ্রান্সের যৌথবাহিনীর কাছে ‘নির্ভুল গোয়েন্দা তথ্য’ ছিল না। এবং ওই সময়ের লিবিয়া অভিযানের ফল হিসেবেই উত্তর আফ্রিকায় জঙ্গি গোষ্ঠী আইএসের উদ্ভব হয়।

তবে যুক্তরাজ্য সরকার বলেছে, লিবিয়ায় গাদ্দাফি শাসনে হস্তক্ষেপ একটি আন্তর্জাতিক সিদ্ধান্ত ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, কাজটি করার জন্য আরব লীগই প্রথম আহ্বান জানিয়েছিল এবং এরপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একে অনুমোদন করে।

লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি বিদ্রোহীদের দখলে থাকা বেনগাযি শহরে হামলা চালানোর হুমকি দিলে ২০১১ সালের মার্চ মাসে ব্রিটিশ-ফরাসি যৌথবাহিনী গাদ্দাফির বাহিনীর বিরুদ্ধে বিমান ও মিসাইল হামলা শুরু করে।

তবে গাদ্দাফিকে উৎখাত করার পর লিবিয়ায় সহিংসতা আর নৈরাজ্য চরম ভয়াবহ আকার ধারণ করে। গাদ্দাফি বিরোধী সরকারের পাশাপাশি হাজারো বিচ্ছিন্ন মিলিশিয়ার জন্ম হতে থাকে। আর এর মাঝেই জায়গা করে নিতে থাকে আইএস।

বেনগাযিকে সুরক্ষিত করার পর, বিশেষ করে গাদ্দাফির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের যোগাযোগের পর রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের সুযোগ ছিল বলে জানায় পররাষ্ট্র বিষয়ক কমিটি। কিন্তু ব্রিটিশ সরকার সেদিকে না গিয়ে সামরিক সমাধানের ওপরই পুরোটা নির্ভর করেছে।

Reneta

গত জানুয়ারিতে আত্মপক্ষ সমর্থন করে ক্যামেরন বলেছিলেন, গাদ্দাফি ‘বেনগাযির মানুষদের ওপর চড়াও হয়ে উঠছিলেন এবং নিজের জনগণকেই ইঁদুরের মতো গুলি করে হত্যা করার হুমকি দিয়েছিলেন’। তাই অভিযানটি চালানো খুব জরুরি ছিল।

কিন্তু পররাষ্ট্র বিষয়ক কমিটির দাবি, জনগণের ওপর ঝুঁকিটাকে যে বাড়িয়ে দেখা হচ্ছে, তা ব্রিটিশ সরকার বুঝতে ব্যর্থ হয়েছে। প্রতিবেদনে জোর দিয়ে আরও বলা হয়, সরকার ‘বেছে বেছে গাদ্দাফির আলঙ্করিক বক্তব্যের কিছু অংশকে চিহ্নিত করে সেগুলোকে আক্ষরিক অর্থে নিয়েছে’।

কমিটির চেয়ারম্যান ক্রিসপিন ব্লান্ট বিবিসিকে বলেন, ‘লিবিয়ায় ফরাসিদের হস্তক্ষেপের প্রবল আগ্রহের টানে আমরাও ভেসে চলে গিয়েছিলাম এবং বেনগাযির মানুষজনকে বাঁচাতে নেমে পড়েছিলাম, যারা আসলে যতটা বলা হয়েছিল তার তুলনায় সামান্য ঝুঁকিতেও ছিল না।’

এছাড়াও গাদ্দাফি বিরোধী বিদ্রোহী দলগুলোর মধ্যে সুপ্ত মৌলবাদ ও জঙ্গিবাদকে সনাক্ত করতেও ব্রিটিশ সরকার ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ এমপিরা।

Jui  Banner Campaign
ট্যাগ: ডেভিড ক্যামেরন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৫০টি গাড়ি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ছবি: সংগৃহীত।

সিপিআই ২০২৫: দুর্নীতির তালিকায় বাংলাদেশ আরও পিছিয়ে, অবস্থান ১৩তম

ফেব্রুয়ারি ১০, ২০২৬

হতাশা কাটিয়ে নামিবিয়ার বিপক্ষে জয় তুলল নেদারল্যান্ডস

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পুকুরে মিললো বিপুল পরিমাণ অস্ত্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬

মধ্যরাতে ভোটকেন্দ্রের বুথে আগুন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT