চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন ইসির সেমিফাইনাল

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৪৬ অপরাহ্ণ ০৩, মে ২০১৮
সম্পাদকীয়
A A

চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। গেল সংসদ নির্বাচন নিয়ে নানা সমালোচনা থাকায় এবারের নির্বাচন দেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি বড় পরীক্ষা। সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সামনে দেশের দুইটি বড় সিটি কর্পোরেশনের নির্বাচনের দায়িত্ব, গাজীপুর ও খুলনাতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে কেন্দ্র করে দলীয় রাজনীতি চাঙ্গা হয়ে উঠেছে। নানা অভিযোগ-উপদেশ আর বর্জন-ফিরে আসার মাধ্যমে চলছে নির্বাচনী কর্মকাণ্ড।

দুই সিটিতে নৌকা-ধানের শীষের লড়াই যেন ইসির জন্য সংসদ নির্বাচনের সেমিফাইনাল। স্থানীয়ভাবে নির্বাচন হলেও ওই দুটি সিটি কর্পোরেশনের মনোনয়ন, ইশতেহার ও প্রচারণার খবর বেশ গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে প্রচার ও প্রকাশ পাচ্ছে।

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আগামী ১৫ মে ভোটগ্রহণ হবে। সিটি নির্বাচনকে কেন্দ্র করে ভোটাররা বেশ খোশ মেজাজে থাকলেও নানা ইস্যুতে জাতীয় নেতৃবৃন্দও বিভিন্ন সময় নানা তথ্য ও বক্তব্য দিয়ে ওই নির্বাচনের গুরুত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। কোনো কোনো সময় সৃষ্টি হচ্ছে সাময়িক উত্তেজনা, তবে এসবই প্রচলিত রাজনীতির অংশ বলেই আমাদের মনে হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশ থেকে বিএনপি সন্ত্রাসীদের জড়ো করছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর খুলনায় বিএনপির নেতাকর্মীদের গণগ্রেপ্তারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে দলটির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নিবার্চনী প্রচার কার্যক্রম সাময়িক স্থগিতের ঘোষণা দিয়ে মাঠ গরম করেছেন, যদিও ইতোমধ্যে তিনি প্রচার কার্যক্রম পুনরায় শুরু করেছেন। নির্বাচনে সেনা মোতায়েনের দাবি থাকলেও নির্বাচন কমিশন তা নাকচ করে দিয়ে স্থানীয় প্রশাসনকে শক্তিশালী করা ও নিয়মিত আইন-শৃঙ্খলা বাহিনীকে সম্পৃক্ত করার ঘোষণা দিয়েছে। আমাদের দৃষ্টিতে এখন পর্যন্ত সবই ঠিকঠাক চললেও নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দুই সিটিতে জাতীয় নেতৃবৃন্দ মনোযোগ আরো বাড়িয়ে দিয়েছেন।

বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেবার পর থেকে এখন পর্যন্ত যতগুলো ছোটবড় নির্বাচন হয়েছে, তা যথেষ্ট অংশগ্রহণমূলক ও আপাতদৃষ্টিতে নিরপেক্ষ হয়েছে বলা যেতে পারে। সেই বিচারে গাজীপুর ও খুলনার নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারলে সংসদ নির্বাচনের পথ আরও মসৃণ হবে বলে আমাদের ধারণা।

নির্বাচন ও ভোটের সংস্কৃতিকে বেগবান করতে নির্বাচন কমিশনসহ সকল রাজনৈতিক দল যথাযথভাবে কাজ করলেই গণতান্ত্রিক ধারা শক্তিশালী হবে। জনগণ ভোট দিতে চায়, তাদের ভোটের মাধ্যমে সব পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে উন্নয়ন-অগ্রতির গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবে বলে আমাদের আশাবাদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT