গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন মারা গেছেন। আহত হয়েছেন তিনজন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
মাওনা হাইওয়ে থানার ওসি হেলাল উল ইসলাম জানান, নেত্রকোনার কলমাকান্দা থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের বাস শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুরে একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাশের ফরিদপুর গ্রামের আব্দুর রশিদ (৫০) ও এক অজ্ঞাত নারী (৩৬) মারা যান।
নিহত রশিদের মরদেহ ময়না তদন্ত ছাড়াই স্বজনরা নিয়ে যায়। আর অজ্ঞাত নারীর মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।







