চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ

ফজলুল হক মোড়লফজলুল হক মোড়ল
১২:৪৪ অপরাহ্ণ ২১, মার্চ ২০২২
অন্যান্য, গাজীপুর, জনপদ
A A

গাজীপুরে স্ত্রী সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মো. মফিজ (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

গতকাল দিবাগত রাত ১ টার দিকে গাজীপুর মহানগরের বোর্ড বাজারের পূর্ব কলমেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রহিমা (৩৮) ও ছেলে রোকন (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব কলম্বেশর এলাকার মো. নাছিরের বাড়ির ভাড়াটিয়া মো. মফিজ তাদের ভাড়া ঘরের ভেতরে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

মো. মফিজ টাঙ্গাইল মধুপুরের মৃত আজাহার আলীর বড় ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক। বর্তমানে ঢাকা মহাখালী এলাকায় রিকশা চালিয়ে স্ত্রী সস্তানসহ ওই এলাকায় বসবাস করতেন।

নিহত রহিমার স্বজনরা জানায়, কয়েকদিন ধরে রাতে কথা কাটাকাটি করতো তারা। মফিজ বিভিন্ন সময় মারধরও করতো। গতকাল রোববার (২০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সে বাসায় আসে। পরে সবাই ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে স্বামী মো. মফিজ স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে বড় ছেলে রোকন (১৭) ঘুম থেকে উঠলে তাকেও কুপিয়ে হত্যা করে। স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা করে ঘর বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায় মফিজ।

গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল থেকে স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী মফিজকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজীপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT