গাজীপুরের সদর উপজেলার হারিনালের আমতলী বাজারে কেশোর্তা এলাকায় ফ্যান তৈরির একটি কারখানায় আগুনে ১০ জনের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা কারখানার তৃতীয় তলায় আগুন লাগার খবর পান। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এখন উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। তবে কিভাবে আগুন লেগেছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি।
গত ১১ ডিসেম্বর রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। সেই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে।








