গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার বিকেলে এ্যানন টেক্স স্পিনিং মিলের আগুন টঙ্গী, ঢাকার কুর্মিটোলা ও উত্তরা ফায়ার সার্ভিস স্টেশনের ১১টি ইউনিটের কর্মীরা ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
পুলিশ জানায়, ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।







