চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে অজ্ঞান ও মলম পার্টির ৭ সদস্য গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৯
অপরাধ
A A
চ্যানেল আই অনলাইন নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ, আব্দুল্লাপুর -আশুলিয়া, টঙ্গী-কালীগঞ্জ রুটে সংঘবদ্ধ ভয়ঙ্কর অজ্ঞান ও মলম পার্টির সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টারদিকে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১।

র‌্যাব ১ এর উপ-পরিচালক সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন আহমদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এ চক্রটি বাসে চলাচলকারী যাত্রীদের বিভিন্ন কৌশলে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়।

তিনি বলেন, র‌্যাব-১ এর গোয়েন্দা দল গোপন সংবাদ পায় যে, গাজীপুর সদর থানার পোড়াবাড়ি, মাস্টার বাড়ি এলাকায় অপরাধকর্ম সংঘটনের উদ্দেশ্যে অপরাধীরা অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি গাজীপুর সদর থানাধীন পোড়াবাড়ি মাস্টার বাড়ি এলাকাস্থ গিয়াসউদ্দিন মার্কেটের কাউলতিয়া রোডের’ এশটি চায়ের দোকানের পাশে অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির সাত সদস্যকে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে অজ্ঞান কাজে ব্যবহৃত ঘুমের ওষুধ মিশ্রিত পুরিয়া হালুয়া, ৯টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ১শত টাকা টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত ঢাকা-ময়মনসিংহ, আব্দুল্লাপুর-আশুলিয়া, টঙ্গী-কালীগঞ্জ রুটে এবং গাজীপুরের বিভিন্ন জনাকীর্ণ স্থানে সাধারণ মানুষকে ঘুমের ওষুধ মেশানো হালুয়া খাইয়ে সর্বস্ব লুট করে আসছে।

Reneta

গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, এই চক্রটির মূল হোতা মোঃ ইমরান ব্যাপারী। সে পুরো চক্রটিকে পরিচালনা করে এবং টার্গেট নির্ধারণ করে। চক্রটি ১০ বছরের বেশি সময় ধরে রাজধানী ও গাজীপুরের বিভিন্ন স্থানে সক্রিয় বলে আসামিরা স্বীকার করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: র‌্যাব-১
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT