গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীগণ আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বিভিন্ন কর্মসূচি নিয়ে গণসংযোগ করছেন আওয়ামী লীগ ও বিএনপি মনোনিত প্রার্থীরা।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নিজ এলাকা মাধখোলা থেকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় ভোটারদের দ্বারে গিয়ে তাদের মন জয়ের চেষ্টা করেন। এ সময় তিনি জয়ের বিষয়ে আশা প্রকাশ করে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমান আনিছ বলেন, আমি আমার গ্রাম থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলাম। শ্রীপুরে যতোটি গ্রাম আছে সব বাড়ীতেই যাব।
অপর দিকে এই নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল্লাহ শহীদ শহরের আনসার রোড এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় তিনি ভোটারদের মধ্যে নিজের যোগ্যতা তুলে ধরে হ্যান্ড বিল বিলি করেন। সকল ভোটারদের দোয়া চেয়ে এই প্রার্থী নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
শহীদুল্লাহ শহীদ বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে ছোট ছোট বাজারে প্রচার-প্রচারণার কাজ শুরু করলাম। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি।
একইভাবে কাউন্সিলর প্রার্থীগণও প্রচারণা শুরু করেছেন নির্বাচনে জেতার লক্ষে।
এবারের নির্বাচনে শ্রীপুর পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি, জাসদ ও স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে, ৯ টি ওয়ার্ডে ৪৪ জন সাধারণ কাউন্সিলর ও ১১ জন নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার রয়েছে ৫৮ হাজার ৭০ জন।
আগামী ১৪ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৩০ ডিসেম্বর।







