গাজীপুরের কোনাবাড়িতে বেশ কয়েকটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও এখন পর্যন্ত নিশ্চিত নয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কোনাবাড়ি কাশিমপুর জেলখানা রোড সংলগ্ন জমিদার মাঠে ঝুটে গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ওই গুদামে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা আশপাশের কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, ডিবিএলসহ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।









