রাজধানীর ধানমন্ডি লেকে উপড়ে পড়া কৃষ্ণচূড়া গাছের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন মোস্তাফিজুর রহমান (৫৪) নামের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা।
শুক্রবার সকাল ১০টার দিকে ধানমণ্ডি লেক এলাকায় সুধাসদনের পাশে এ ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, মোস্তাফিজুর রহমান সকালে লেকের পাড় ধরে হাঁটছিলেন। একটি গাছ হঠাৎ করে ভেঙ্গে তার উপরে পড়লে গাছের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।










