চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইলেন তাপস, নাচলেন সানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ন ১৮, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

‘উইন্ড অব চেঞ্জ’ দিয়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী কৌশিক হোসেন তাপস। বরাবরই তিনি চমক দিতে ভালোবাসেন। এবারও সংবাদ শিরোনামে জায়গা করে নিলেন চমক নিয়েই!

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো বলিউডে গাইছেন তাপস। এ খবর পুরনো। নতুন খবর হলো, বলিউডে গাওয়া তাপসের সেই গানে নেচেছেন বলিউডের আইটেম গার্ল হিসেবে পরিচিত আলোচিত অভিনেত্রী সানি লিওন।

মুম্বাইতে ‘লাভলী অ্যাক্সিডেন্ট’ শিরোনামের এই মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে ১৭ ডিসেম্বর রাতে। ভিডিওতে সংগীতশিল্পী তাপসকেও দেখা গেছে। সঙ্গে সানি লিওনের কোমর দোলানি!

ব্যয়বহুল এই মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বিষ্ণু দেব। শ্লোকের কথায় জ্যাম এইটের জন্য যৌথভাবে গানটির সংগীতায়োজন করেছেন কৌশিক, আকাশ ও গাড্ডু (কেএজি)। গানটিতে তাপসের সহশিল্পী ছিলেন হারজত কর। আর ভিডিওটি পরিচালনা করেছেন সানি রজনী।

সানি লিওনের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে কৌশিক হোসেন তাপস বলেন, সানি লিওনের সঙ্গে যৌথভাবে এই কাজটি দারুণ উৎসাহজনক মনে হয়েছে। মিউজিক ভিডিওটিতে সানি লিওনের অসাধারণ পারফর্মেন্সে চমৎকার কম্পোজিশনটির যথার্থ মূল্যায়ন করতে সক্ষম হয়েছে।

সানি লিওন নিজেও গানে নেচে ভীষণ খুশি হয়েছেন বলে জানিয়েছেন তাপস। ‘লাভলী অ্যাক্সিডেন্ট’ মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই ইউটিউবে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। ভারতের সানসিটি মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট গানটি প্রকাশ করে।

Reneta

মুক্তির ২০ ঘন্টায় জি-মিউজিক কোম্পানির ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি দেখেছেন প্রায় ৮ লাখ দর্শক। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত তাপসের গান ও বলিউডের সানি সিওনের নাচের প্রশংসা দেখা গেছে হাজারও মন্তব্যে।

‘লাভলী অ্যাক্সিডেন্ট’ গানটির ভিডিও লিংক:

Jui  Banner Campaign
ট্যাগ: উইন্ড অব চেঞ্জকৌশিক হোসেন তাপসতাপসসানি লিওন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT