চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইবান্ধায় হিন্দু ব্যবসায়ী হত্যার দায় স্বীকার আইএসের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ণ ২৬, মে ২০১৬
বাংলাদেশ
A A

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বুধবার জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট এসআইটিই এ তথ্য জানিয়েছে।

বুধবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ বাজারে দেবেশ চন্দ্র প্রামাণিক (৬৮) নামের এক জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

আইএসের সহযোগী সংবাদ সংস্থা ‘আমাক’-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের উত্তরাঞ্চলের গাইবান্ধায় এক হিন্দু ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে ইসলামিক স্টেটের যোদ্ধারা।’

তিন-চার দুর্বৃত্ত দোকানে ঢুকে দেবেশ চন্দ্রকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

তাকে হত্যার ঘট্নায় জড়িত সন্দেহে নেপেন চন্দ্র (৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশ।

তবে, বাংলাদেশ বরাবরই দেশের ভেতরে আইএসের অস্তিত্ব অস্বীকার করে আসছে বাংলাদেশ। সর্বশেষ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দাবী করেন, দেশে ধর্মীয় মৌলবাদের উত্থান ঘটানোর জন্যই এভাবে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। 

Reneta

সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরিয়ার আলম জানান, তারা যেসব অভিযোগ করছে তা মিথ্যা। তবে আমরা সহযোগী দেশগুলো মিলে সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়ে আর কোনো বিতর্কে জড়াবো না।  কারণ সেটা একটা ভুল বার্তা প্রদান করে সবার কাছে। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসব্যবসায়ী হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT