গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহসান হাবীব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আহসান সদর উপজেলার দক্ষিণ গিদারী গ্রামের ফকিরটারী এলাকার আঞ্জু ডাক্তারের ছেলে।
মঙ্গলবার (৩ মে) দুপুর ১২টার দিকে দারিয়াপুর-গাইবান্ধা উপ-মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই ব্যক্তি দ্রুত গতিতে মোটর নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেলের চাকা স্লিপ করে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা বিষয়টি জানি না। খোঁজ খবর নিচ্ছি।








