গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার চকমামরোজপুর গ্রামে একটি পুকুরে রাতের আধারে বিষ প্রয়োগ করে রুই, কাতলা ও পুঁটি সহ বিভিন্ন প্রজাতির প্রায় কয়েক লাখ টাকার মাছ মেরে ফেলেছে দবৃর্ত্তরা।
মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
মাছ চাষী মির্জা মাসুদ জানান, রাতে কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে। এতে ওই পুকুরের প্রায় দেড় লাখ রুই, কাতলা পুটি পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে।
পুকুরে বিষ দেয়ায় প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়।
মাছ চাষী মির্জা মাসুদ এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় লিখিতভাবে অভিযোগ করবেন বলে জানান।







