গাইবান্ধায় রোপা আমন মৌসুমে সুগন্ধি নানা জাতের ধান আবাদ করেছে কৃষক। একসময় শুধু স্থানীয় জাত আবাদ হলেও এখন কৃষক বেশি আবাদ করছেন উফশী ধান। অনেকের মতে, উফশী সুগন্ধি ধানের ফলন বেশি পাওয়া গেলেও বিলুপ্তির পথে স্থানীয় জাতগুলি।
প্রথাগত ঐতিহ্য মেনে গাইবান্ধার কৃষক রোপা আমন মৌসুমে স্থানীয় জাতের পাশাপাশি বিভিন্ন সুগন্ধি ধান আবাদ করেছেন। একসময় তারা স্থানীয় সুগন্ধি জাতগুলি চাষ করলেও বেশি ফলনের আশায় এখন আবাদ করছেন উফশি জাতের সুগন্ধি ধান।
কৃষক জানায়, উচ্চ ফলনশীল বারি ধান- ৩৪, চিনিগুড়াসহ বিভিন্ন জাতের ধান চাষ করছেন তারা।
উফশি নতুন নতুন জাত আবাদে কৃষককে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ, মাঠ দিবসসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছে গাইবান্ধার কৃষি কর্মকর্তা সাহেরা বানু।
চলতি বছর গাইবান্ধায় এক লাখ ২৫ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এর মধ্যে সুগন্ধি ধানের আবাদ হয়েছে চার হাজার ৬১৫ হেক্টরে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে









