চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইবান্ধার এমপি ডা. ইউনুস আলী মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৪ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, গাইবান্ধা, জনপদ
A A

ডা. ইউনুস আলী সরকারগাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে ক্ষমতাসীন দলের এমপি ডা. ইউনুস আলী সরকার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অসুস্থতাজনিত কারণে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাদুল্যাপুর উপজেলা পরিষদর চেয়ারম্যান শাহারিয়ার খাঁন বিপ্লব জানান, ডা. ইউনুস আলী সরকার দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. ইউনুস আলী সরকার গাইবান্ধা-৩ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের টানা দুইবারের এমপি। তিনি সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদিকে বিপুল ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হন তিনি।

ডা. ইউনুস আলী সরকার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রামের বাসিন্দা। পেশায় চিকিৎসক ডা. ইউনুস আলী ঢাকার মেট্রোপলিটন মেডিক্যাল সেন্টারে চিকিৎসা সেবা দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন।

ডা. ইউনুস আলীর মৃত্যুতে সাদুল্যাপুর ও পলাশবাড়ীর দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

পরবর্তী

প্রস্তুত হচ্ছে বাণিজ্য মেলা: ৮০ শতাংশ কাজ সম্পন্ন

পরবর্তী

প্রস্তুত হচ্ছে বাণিজ্য মেলা: ৮০ শতাংশ কাজ সম্পন্ন

ওবায়দুল কাদের-মোদিকে আমন্ত্রণ

বিএনপির সমাবেশে আওয়ামী লীগের কোন সমস্যা নেই: ওবায়দুল কাদের

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT