বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে অস্ট্রেলিয়ায় যাওয়ার কারণে এবছর বাবার সঙ্গে হাটে গিয়ে গরু কিনতে পারেননি টাইগার পেসার তাসকিন আহমেদ। তবে বাবার কেনা গরু পছন্দ হয়েছে তাসকিনের, তার বাবা ফেসবুকে জানিয়েছেনএ তথ্য।
রোববার ঢাকা ফিরেছেন তাসকিন, ফিরেই নিজ বাড়িতে কোরবানির গরুর সঙ্গে ছবি তুলেছেন।
তাসকিনের বাবা এম এ রাশেদ মনু ফেসবুক পেজে পোস্ট দিয়ে লিখেয়েছেন: ‘আমার ছেলের গরু পছন্দ হয়েছে’।
তাসকিন ঈদ পরিবারের সঙ্গে ঢাকায় উদযাপন করবেন। ছেলে ছিল না বলে পশুর কেনার কাজ এবার তাসকিনের বাবা একাই সেরেছেন।
দু’টি গরু কোরবানি দিবেন তাসকিন।









