চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরুর মাংসে শারদীয় অফার: সংখ্যাগুরুর অবাক উৎসব ভাবনা

শাশ্বতী বিপ্লবশাশ্বতী বিপ্লব
১:০৩ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৮
মতামত
A A

মুসলমানের ধর্মীয় উৎসব ঈদে প্রিন্স বাজার যদি শুকরের মাংসে বিশেষ ছাড় দেয় এবং এটা প্রচারে ঈদ মোবারক লিখে নীচে শুকরের মাংসের ছবি প্রকাশ করে, তাহলে বাংলাদেশের সংখ্যাগুরু মুসলমানের সেটা ভালো লাগবে তো? না লাগবে না। লাগার কোন কারণই নেই। কারণ এরকম একটা ছবি শুধু অসংবেদনশীলই নয়, সাম্প্রদায়িক উস্কানীমূলকও। এরকম একটা ছবির জন্য দেশে যে শুধু মিছিল, প্রতিবাদ হবে তাই নয়, সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে।

তার বিপরীতে গতকাল প্রিন্স বাজার যখন শারদীয় উৎসবে ক্রেতাদের জন্য বিশেষ ছাড় হিসেবে গরুর মাংসের বিজ্ঞাপন প্রকাশ করলো তখন আমরা অবাক হয়ে দেখলাম যে, অনেকেই প্রিন্স বাজারের পক্ষে সাফাই গাইতে দাঁড়িয়ে গেলেন। (কু) যুক্তি হিসেবে তারা সামনে নিয়ে এলেন ‘ধর্ম যার যার, উৎসব সবার’ স্লোগানটি। আমরা বিস্মিত হয়ে দেখলাম, অনেক শিক্ষিত, সংবেদনশীল মানুষেরাও এই স্লোগানের মর্মার্থ এবং প্রিন্স বাজারের অপরাধ বুঝতে অক্ষম!

বাঙালি সংখ্যাগুরুর এই ক্ষমতাটা বোঝা খুব কঠিন নয়। সবটাই সংখ্যাগুরুর মাইন্ডসেটের সমস্যা। এই মাইন্ডসেট এমনভাবে আমাদের মাঝে গেঁথে থাকে যে, আমরা টেরই পাইনা কীভাবে, কখন আমরা এই মানসিকতা দ্বারা অন্যকে আঘাত করে বসি। আমরা ভুলে যাই ‘উৎসব সবার’ মানে অন্যের ধর্মের মূল বা প্রধান আচরণবিধি বা নিয়ম নিয়ে ব্যবসা বা মশকরা করা নয়।

বাংলাদেশের এইসব বিভ্রান্ত সংখ্যাগুরুরা কখনও ভেবে দেখেছেন কি, উৎসব তো দূরের কথা, সাধারণভাবেও প্রিন্স বাজার বা এই ধরণের ব্যবসা প্রতিষ্ঠানগুলো কখনও শুকরের মাংস বিক্রি করতে পারবে কী না? কোন বিশেষ অফার টফারের বালাই ছাড়াই অন্য যেকোন পণ্যের মতো শুকরের মাংসও কেন তারা রাখেন না? কারণটা বুঝতে রকেট সাইন্স জানার প্রয়োজন পড়ে না। অন্য যেকোন পণ্যের মতো শুকরের মাংসও দোকানে রাখলে তাদের আর বাংলাদেশে ব্যবসা করে খেতে হবে না। যারা বলার চেষ্টা করছেন যে প্রিন্স বাজার না বুঝে এই ভুলটা করেছে তাদের কাছে প্রশ্ন রইলো, প্রিন্স বাজার না বুঝে উল্টা ভুলটা কেন করে না বা করবে না কখনো? উল্টো ভুলটা যে মারাত্মক বিপদজনক সেটা তারা কি করে বুঝতে পারে?

সবশেষে, আরেকটা কুযুক্তির উদাহরণ দিয়ে শেষ করবো। অনেকে খ্রিস্টমাসের সময় মদের বিশেষ অফার নিয়ে প্রশ্ন তুলেছেন। বলছেন, তখনতো মুসলমানরা অনুভূতিতে আঘাত লাগলো বলে তেড়ে আসে না। সত্যি? আপনারা এটা ভেবে বলছেন তো? না, আপনারা যথেষ্ট ভাবেননি। আসলে ভাবার প্রয়োজনই মনে করেননি। আপনাদের সংখ্যাগুরু মন এর বাস্তব চিত্র ভাবতে বলেনি। শুধু পাল্টা কিছু একটা উদাহরণ দাঁড় করাতে চেয়েছে।

বাংলাদেশের মুসলমানদের কাছে মদ অস্পৃশ্য নাকি শুকরের মাংসের মত? অথবা হিন্দুর কাছে গরুর মাংসের মতো? বাংলাদেশের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান আছে যাদের বিশেষ উৎসব মানেই মদ পান। ধর্ম নির্বিশেষে এমন মানুষ পাওয়া কঠিন হবে যারা জীবনে একবারের জন্য হলেও মদ চেখে দেখেননি। গরু বা শুকরের মাংসের ব্যাপারে কি বাস্তবতাটা একইরকম? অসংখ্য বাঙালি মুসলমান মদকে কখনোই অস্পৃশ্য মনে করেন না। ধর্মের এই নিষেধাজ্ঞা মানার ক্ষেত্রে তাদের তেমন গা ব্যথা দেখিনি কখনো। বরং উল্টোটার চলই প্রকট। দুঃখজনক সত্যিটা হলো, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা আমরা কেবল মুখেই বলি, অন্তরে ধারণ করি না।

Reneta

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদগরুর মাংসপ্রিন্স বাজারশারদীয় উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা জটিলতা: মালয়েশিয়ার বিমানে বোর্ডিং পাস নিয়েও ওঠেননি ৭৬ যাত্রী

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আজও খামেনিকে শ্রদ্ধা জানাতে জনতার ঢল, সপ্তাহব্যাপী কর্মসূচিতে কঠোর নিরাপত্তা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে ফের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-ইরান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT