চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরমকাল কি করোনা মোকাবেলায় সক্ষম?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

‘বিশেষ কোনো আবহাওয়ায় করোনা ভাইরাস বেশি বা কম ছড়ায়’, এমন কোনো প্রমাণ কি আছে? বৈশ্বিক মহামারী করোনা নিয়ে দুনিয়াজুড়ে যখন এই প্রশ্ন, তখন বিশেষজ্ঞরা বলছেন: বিশেষ করে গরমকালে করোনা বিলীন হয়ে যায়, তবে এখনও বিষয়টি আমরা প্রমাণ করতে পারিনি।

উহান থেকে শুরু করে ইরান, ইটালি ও সাউথ কোরিয়া সবাই একই অক্ষাংশে অবস্থিত। এসব দেশের তাপমাত্রাও একই এবং একই ধরনের আর্দ্রতা। ম্যারিল্যান্ড ইউনিভার্সিটির গবেষকরা এ তথ্যকেই ব্যবহার করেছেন বিশ্বের অন্যান্য জায়গাগুলো চিহ্নিত করতে, যেখানে করোনা ভাইরাস ছড়াতে পারে।

এই গবেষণা যদিও একেবারে প্রাথমিক পর্যায়ে আছে, তবুও গবেষণার তথ্য থেকে জানা যায়, নির্দিষ্ট আবহাওয়ার পরিস্থিতিতে ভাইরাসটি টিকে কিনা সেটা নিশ্চিত হওয়া না গেলেও ছড়ায় কিনা সেটা জানা যায়।

অক্ষাংশের ভিন্নতা ও পরিবর্তনের সাথে জলবায়ুরও তারতম্য ঘটে। সূর্যের কিরণ সারাবছর লম্ব ভাবে পরার কারণে নিরক্ষিয় অঞ্চলে উষ্ণ জলবায়ু বিরাজ করে। একই ধরনের তাপমাত্রা, আর্দ্রতা এবং অক্ষাংশ অবস্থান থাকার পাশাপাশি ভাইরাস ছড়িয়ে পড়া দেশগুলো মধ্যে আরও একটি মিল আছে। অঞ্চলগুলোতে ভাইরাসটি ছড়ানোর সমানুপাতিক বার্ষিক তাপমাত্রা কম থাকা এবং এভাবে এক মাসেরও বেশি সময় ধরে তুলনামূলকভাবে স্থিতিশীল তাপমাত্রা থাকে।

নিউইয়র্কের সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ব্রিটানি কমুশ বলেন: মৌসুমী ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাইরাসঘটিত এক ধরণের ছোঁয়াচে সর্দিজ্বর দেখা যায়। যা মানবে দেহে প্রতিবছরই হয়ে থাকে এবং উত্তর গোলার্ধে অবস্থিত দেশগুলোতে শীত শেষে ভাইরাসটি মরে যায়।

তিনি শঙ্কা প্রকাশ করে বলেছেন: কিন্তু আমরা এখনও জানি না করোনা ঠিক ঋতু পরিবর্তনের সঙ্গে ছোঁয়াচে জ্বর কিনা।

Reneta

রজার্স নিউ জার্সি মেডিক্যাল স্কুলে সংক্রামক রোগ বিষয়ে লেখাপড়া করছেন ডেভিড কেনিমিমো, তিনি বলছেন: সব বিশেষজ্ঞই আশার কথা বলছেন। আমিও সে কথাই বলতে চাই। এ মুহূর্তে ‘আশা’ করার চেয়ে আর কোনো শব্দ আমার জানা নেই। আমরা আশা করতেই পারি এই গ্রীষ্মেই ভাইরাসটি বিলীন হয়ে যাবে।

আশা প্রকাশ করে ব্রিটানি কমুশ বলেছেন: আমরা এখনো জানি না, এই অজানা ভাইরাসে উৎপত্তিস্থল কোথায়? যদি মৌসুমী আবহাওয়া পরিবর্তনের সঙ্গে কোভিড-১৯ এর কোনো সম্পর্ক থাকে তাহলে আমরা ভাইরাসের উৎসের খুব কাছাকাছি চলে এসেছি। এবং আমরা দ্রুত সময়ের মধ্যে দেখব কোভিড-১৯ মৌসুম পরিবর্তনের সঙ্গে জড়িত নাকি না।

রুটজার্সের মেডিসিনের সহকারী অধ্যাপক ডেব্রা চিউ বলছেন: কোভিড-১৯ ভাইরাসটি সম্পর্কে আমাদের বোঝার ভুল রয়েছে। ভাইরাসটির আচরণ এই মুহুর্তে মৌসুমী আবহাওয়া পরিবর্তনের সঙ্গে মিল থাকলেও বিষয়টি যে সঠিক সেটা কিন্তু অনেকাংশেই অসম্ভব।

শ্বাসতন্ত্রের অন্যান্য অসুস্থতার মতো এই ভাইরাসের ক্ষেত্রেও সর্দি, কাশি, গলা ব্যথা এবং জ্বরসহ হালকা লক্ষণ দেখা দিতে পারে । কিছু মানুষের জন্য এই ভাইরাসের সংক্রমণ মারাত্মক হতে পারে, এমনকি ভাইরাস মহামারি রূপ ধারণ করতে পারে।করোনা ভাইরাস

ডেব্রা চিউ জানান: প্রতি বছর মৌসুমী ঋতু পরিবর্তনে ভাইরাসঘটিত ছোঁয়াচে রোগ নিয়ে আমরা কাজ করছি না।

বিশেষজ্ঞরা বিভিন্ন ভৌগলিক চিত্র ও আবহাওয়ার প্রভাব নিয়ে করোনা ভাইরাসের কারণ উল্লেখ করলেও ভাইরাসটি কিন্তু এখনও অজানাভাবেই  সংক্রমণ করে চলেছে বিশ্ববাসীকে।

করোনা ভাইরাসের কেন্দ্রস্থল চীনে শুক্রবার পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৭৯৩ জন। মৃত্যুবরণ করেছেন তিন হাজার ১৬৯ জন।

এখনও পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ইটালিতে একদিনে ১৮৯ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫১ জন। দেশটিতে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৬জন।

বিশ্বের ১২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৩২ হাজার ৫৬৭ জন, মৃত্যুবরণ করেছে ৪ হাজার ৯৪৭ জন। আশার কথা হলো: সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭০ হাজারের বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াকরোনা ভাইরাসকরোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT