‘সেক্স অ্যান্ড দ্য সিটি’র অভিনেত্রী সিনথিয়া নিক্সন নিউ ইয়র্কের গভর্নর পদের প্রতিযোগিতায় আনুষ্ঠানিক ভাবে নাম লিখিয়েছেন।
৫১ বছর বয়সী এই অভিনেত্রী এর আগে কখনও নির্বাচনী প্রতিযোগিতায় নাম লেখাননি। তাঁর প্রতিপক্ষের কিউমো এখন পর্যন্ত পর পর দুইবার নিউইয়র্কের গভর্নর হিসেবে আছেন, তাঁর বাবাও তিনবার গভর্নর ছিলেন। সেই তুলনায় নিক্সন একেবারেই নতুন। তবে, আশা করছেন, গভর্নর হিসেবে তাঁকে বেছে নেবেন সবাই।
সিনথিয়া নিক্সন ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত টেলিভিশন শো ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’তে আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন। তার কাজের জন্য তিনি ২০০৪ সালে এমি অ্যাওয়ার্ড জিতেছেন।
নিক্সন ২০১০ সালে তার সমকামী হওয়ার কথাটি সবাইকে জানান। অবশ্য তিনি প্রথমে ‘গে বাই চয়েস’, অর্থাৎ ‘ইচ্ছে করে সমকামী’ কথাটি বলে বিতর্ক উসকে দিয়েছিলেন। পরে তিনি এর ব্যাখ্যা দেন এভাবে, ‘আমি বিশ্বাস করি উভকামিতা বিষয়টি বাস্তবতা, এখানে বাছাবাছির সুযোগ নেই৷ তবে আমি সমকামী হওয়ার বিষয়টি বেছে নিয়েছি।’
২০১২ সালে তিনি তার বান্ধবী ক্রিস্টিন মারিনোনিকে বিয়ে করেন।








