চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গভর্নর পদে আরও দুই বছর থাকছেন ফজলে কবির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

আবারও ২ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেয়া হয়েছে ফজলে কবিরকে। বিদ্যমান বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন করে তাঁকে নিয়োগ দেয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়। দেশে আইন সংশোধন করে কাউকে গভর্নর পদে নিয়োগ দেয়ার ঘটনা এটাই প্রথম।

বুধবার ফজলে কবিরকে পুনরায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এই বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিনের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক (সংশোধনী) আইন ২০২০ এর অনুচ্ছেদ ১৩(৩) এবং ১০(৫) এর বিধান অনুযায়ী ফজলে কবিরকে তার বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত নিয়োগ দেয়া হলো। অর্থাৎ ২০২২ সালের ৩ জুলাই পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স নির্ধারিত ছিল ৬৫ বছর। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী ৬৫ বছরের বেশি বয়স হলে এই পদে থাকা যাবে না। কিন্তু সরকার ‍২ বছর বাড়িয়ে এই পদে থাকার সময়সীমা ৬৭ বছর করে আইন পাস করেছে।

গত ৯ জুলাই জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে এই বিল পাস হয়েছে।

নিয়োগের বিষয়ে হিসাব করে দেখা যায়, ফজলে কবিরকে প্রথম দফায় ৪ বছর, দ্বিতীয় দফায় ৩ মাস ১৩ দিন এবং তৃতীয় দফায় ১ বছর ১১ মাস ১৫ দিনের জন্য নিয়োগ দেয়া হয়েছে। অর্থাৎ মোট ৬ বছর ৩ মাস গভর্নর হিসেবে ইতিহাসের পাতায় স্থান করে নিচ্ছেন তিনি।

Reneta

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন। সরকার এর পরদিনই ফজলে কবিরকে ৪ বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দিয়েছিল। তখন তিনি বিদেশে ছিলেন। বিদেশ থেকে ফিরে এসে গভর্নর হিসেবে দায়িত্ব নেন ২০ মার্চ। সে হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ১৯ মার্চ। কিন্তু মেয়াদ শেষ হওয়ার ৩৪ দিন আগে গত ১৬ ফেব্রুয়ারি গভর্নর হিসেবে তাঁর মেয়াদ ৩ মাস ১৩ দিনের জন্য বাড়িয়ে দেয় সরকার। চলতি জুলাইতে আইন সংশোধন করে তাঁকে আবারও ২ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

ফজলে কবির মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে ১৯৫৫ সালের ৪ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি রেল সচিব হিসেবে নিয়োগ পান। তারপর তাঁকে অর্থসচিব করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গভর্নর ফজলে কবিরবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT