চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান।

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলে এই বৈঠক।

জানা গেছে, বৈঠকে মশিউর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। প্রতিনিধি দলের অন্যরা আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য। মশিউর রহমান এই উপ-কমিটির প্রধান।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মনিরুজ্জামান, নির্বাহী পরিচালক রবিউল ইসলাম, আখতারুজ্জামান প্রমুখ।

বৈঠকের আলোচনা সম্পর্কে জানতে চাইলে মশিউর রহমান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব কর্তব্য কী এবং কিভাবে পরিচালিত হচ্ছে সেসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তবে চলমান শুদ্ধি অভিযান নিয়ে কোনো আলোচনা হয়নি। এই অভিযান চলছে। আবার ১/২/১০ বছর পরও হতে পারে। বাংলাদেশ ব্যাংক স্বাধীন গতিতে চলবে। এখানে কোনো হস্তক্ষেপ করা হবে না বলে জানান তিনি।

Reneta

তিনি বলেন, চলমান শুদ্ধি অভিযান নিয়ে গণমাধ্যমে যে সব খবর আসছে তা আংশিক সত্য। কারণ গণমাধ্যমে আংশিক খবর আসে।

৫ শ ও ১ হাজার টাকার নোট বাতিল করা হবে-গণমাধ্যমে এমন খবর এসেছে। এ বিষয়টি কতটা সত্য জানতে চাইলে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, কোনো সরকার যদি গর্দভ দ্বারা পরিচালিত হয় তাহলেই নোট বাতিলের খবর আগেভাগে জানানো হয়।

সুতরাং একাধিক পত্রিকায় প্রকাশিত নোট বাতিলের এই খবর সঠিক নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউজিসি টিমের কাছে যা জানিয়েছে গোপালগঞ্জের শিক্ষার্থীরা

পরবর্তী

ইরানকে সামরিক জবাব দেয়া হতে পারে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

ইরানকে সামরিক জবাব দেয়া হতে পারে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ইরাক যুদ্ধের বিরোধিতাকারী ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট শিরাক মারা গেছেন

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT