চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গবেষণায় মন নেই, মন এখন টাকার পেছনে: ইউজিসি চেয়ারম্যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A

রাবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেছেন, বর্তমানে শিক্ষার্থীদের মন আর গবেষণায় নেই, বরং কিভাবে টাকা ইনকাম করা যায় তার পেছনে ছুটে। তিনি বলেন: গবেষণার জ্ঞান এখন সংকুচিত হয়ে যাচ্ছে। তাই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শুধু ক্লাসেই সীমাবদ্ধ না রেখে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে নতুন জ্ঞানের সৃষ্টি করতে হবে।

বুধবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং’ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আব্দুল মান্নান বলেন, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শুধু ক্লাসেই সীমাবদ্ধ না রেখে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে নতুন জ্ঞানের সৃষ্টি করতে হবে। আর এজন্য প্রয়োজন গবেষণা। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা কাজে এখনও অনেক পিছিয়ে। তাই বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামূলক কাজ বাড়ানো দরকার।

‘ডিজিটাল বাংলাদেশ গড়তে এ ধরনের অনুষ্ঠান তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে। সরকার প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাই এখন থেকেই তোমাদের (শিক্ষার্থীদের) বিজ্ঞান চর্চা বাড়াতে হবে।’

এসময় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ বলেন, শিক্ষার্থীদের গবেষণার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে তারা নতুন প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে নিয়ন্ত্রণ করতে পারে। তাদের এই কর্ম প্রচেষ্টায় সম্ভব ডিজিটাল বাংলাদেশ গড়া। তাই তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রভাষক সুমাইয়া কবির ও অলোক কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস্ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফাজ রহমান, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেকনোলজির অধ্যাপক ড. সাইফুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. শিলা শাহনাজ, রুয়েট ইইই বিভাগের অধ্যাপক রবিউল ইসলাম প্রমুখ।

Reneta

বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজনে এ সম্মেলনে বিভিন্ন দেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ক শিক্ষাবিদ ও গবেষকগণ অংশগ্রহণ করছেন। ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউজিসিগবেষণারুয়েট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘রাবিশ’ বলে আরেকবার ঔদ্ধত্য দেখালো চৌধুরী মঈনুদ্দিন

পরবর্তী

শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত হয়ে জাল মুদ্রার সিন্ডিকেট তৈরি

পরবর্তী

শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত হয়ে জাল মুদ্রার সিন্ডিকেট তৈরি

দেশের প্রথম বিশেষায়িত মাছ বাজারে যেসব সুবিধা থাকছে

সর্বশেষ

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT