চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত ৪৯৬৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২১
- সেমি লিড, অপরাধ
A A

গত বছর সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৯৬৯ জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ হাজার ৮৫ জন।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘নিরাপদ সড়ক চাই’ এই পরিসংখ্যান প্রকাশ করে।

সংগঠনটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, গত বছর মোট ৪ হাজার ৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ৪৯৬৯ জন নিহত এবং ৫ হাজার ৮৫ জন আহত হয়েছেন।

১১টি জাতীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন, অনলাইন পত্রিকা ও শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করে ‘নিরাপদ সড়ক চাই’।

গত বছরের জানুয়ারি মাসে ৪৪৭টি সড়ক দুর্ঘটনায় ৪৯৫ জন নিহত ও ৮২৩ জন আহত হয়েছেন। ফেব্রুয়ারিতে ৩৬৫টি দুর্ঘটনায় ৪৩৭ জন নিহত ও ৭৬২ জন আহত, মার্চে ৩৭৯টি দুর্ঘটনায় ৪৫৪ জন নিহত ও ৭৬৭ জন আহত, এপ্রিলে ১৩২টি দুর্ঘটনায় ১৩০ জন নিহত ও ১২০ জন আহত, মে মাসে ১৯৬টি দুর্ঘটনায় ২৪২ জন নিহত ও ২০৬ জন আহত, জুন মাসে ২৬০টি দুর্ঘটনায় ৩৩০ জন নিহত ও ২৩৩ জন আহত।

জুলাই মাসে ২২০টি দুর্ঘটনায় ২৮৪ জন নিহত ও ১৯৭ জন আহত, আগস্ট মাসে ৩৪০টি দুর্ঘটনায় ৪৮৩ জন নিহত ও ৪২৩ জন আহত, সেপ্টেম্বরে ২১৬টি দুর্ঘটনায় ২৫০ জন নিহত ও ৪০৪ জন আহত, অক্টোবরে ২৩০টি দুর্ঘটনায় ২৬২ জন নিহত ও ৩৮৭ জন আহত, নভেম্বরে ২৬২টি দুর্ঘটনায় ৩১৬ জন নিহত ও ৩৭২ জন আহত এবং ডিসেম্বর মাসে ৩৬৩টি দুর্ঘটনায় ৪৫৮ জন নিহত ও ৩৯১ জন আহত হয়েছেন। এর বাইরে ৬৮২টি দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি ও রিলিজের পরে ৮২৮ জনের মৃত্যু হয়েছে।

Reneta

এ ছাড়া, রেল পথে ১০৮টি দুর্ঘটনায় ১২৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩১ জন। ৭০টি নৌ দুর্ঘটনায় ২১২ জন নিহত এবং এক শ জন নিখোঁজ হয়েছেন গতবছর।

২০১৯ সালে মোট চার হাজার দুইটি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ২২৭ জন নিহত ও ৬ হাজার ৯৫৩ জন আহত হয়েছিলেন। ২০১৮ সালে ৩ হাজার ১০৩টি সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৪৩৯ জন নিহত ও ৭ হাজার ৪২৫ জন আহত হন।

সড়কের সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের অভাব
ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়ক চাই মনে করে, সড়কের সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের অভাব, টাস্কফোর্সের ১১১টি সুপারিশ বাস্তবায়ন না হওয়া, চালকদের প্রতিযোগিতার প্রবণতা, দৈনিক চুক্তিতে গাড়ি চালানো, লাইসেন্সহীন চালক, পথচারীদের অসচেতনতা, বিরতিহীন গাড়ি চালনা, ফিটনেসহীন গাড়ি চালনা বন্ধে আইনের প্রয়োগ না থাকা, সড়ক ও মহাসড়কে তিন চাকার গাড়ি এবং মোটরসাইকেলের সংখ্যা বেড়ে যাওয়া, মহাসড়ক নির্মাণে ত্রুটি থাকায় দুর্ঘটনা বাড়ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT