চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গত বছর বৈদেশিক বিনিয়োগ কমেছে: আঙ্কটাড

শারমিন আজাদ শারমিন আজাদ
৮:৫৬ পূর্বাহ্ণ ২৪, জুন ২০১৫
অর্থনীতি
A A

বিনিয়োগ বোর্ডের হিসাবে বিনিয়োগ-অনুকূল পরিবেশ থাকলেও জাতিসংঘের প্রতিষ্ঠান আঙ্কটাড-এর হিসাবে ২০১৪ সালে আগের বছরের তুলনায় কম বিনিয়োগ হয়েছে বাংলাদেশে। এ সময় বিদেশী বিনিয়োগ এসেছে ১১ হাজার ৮শ’৫৬ কোটি টাকা। যা গতবারের চেয়ে ৫শ’ ৪৬ কোটি টাকা কম। গড় হিসাবে এটি খুব বেশি কম নয় বলে মনে করছে বিনিয়োগ বোর্ড।

বিনিয়োগ বোর্ডের তথ্যে গত ৫ বছরের হিসাবে বাংলাদেশে বিদেশী বিনিয়োগ এসেছে গড়ে ১০ হাজার ৪৬ কোটি টাকা। সবচেয়ে বড় অংকের বিনিয়োগ এসেছিল ২০১৩ সালে। সেবছর বিনিয়োগ ছিলো ১২ হাজার ৪০২ কোটি টাকা। এক বছরে সেই বিদেশী বিনিয়োগ সাড়ে ৪ শতাংশ কমেছে। আঙ্কটাডের এই তথ্যে আশংকার কিছু নেই বলে মনে করছে বিনিয়োগ বোর্ড।

বিনিয়োগ বোর্ডেও চেয়ারম্যান এস এ সামাদ জানিয়েছেন, জিডিপি’র মাত্র ২ শতাংশ হচ্ছে বিদেশী বিনিয়োগ কিন্তু ২৪-২৫ শতাংশ দেশীয় বিনিয়োগ যা দেশের অর্থনীতিকে প্রতিনিধিত্ব করছে তা ৩২ শতাংশ পর্যন্ত নিয়ে যেতে জোর প্রচেষ্টা চলছে। আগের তুলনায় সুবিধাও বাড়ানো হয়েছে। আশা করা যায় বিনিয়োগ আরও বাড়বে।

আঙ্কটাড এর তথ্যে গতবারের মতো এবারও বাংলাদেশে এফডিআই বেড়েছে উৎপাদন খাতে। আগামীতে এ বিনিয়োগ আরও বাড়বে বলে তথ্য দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর তৌফিক ই এলাহী চৌধুরী বলেন, দেশে উৎপাদন খাতে বিদেশী বিনিয়োগ আসছে এবং বেশ বড় অংকের বিনিয়োগ হচ্ছে।

এ প্রসঙ্গে তিনি বিদ্যুতখাতের সাম্প্রতিক বিনিয়োগ চিত্রের উদাহরণ টানেন। ৮বিলিয়ন ডলার এসেছে এবং আরও আসছে। এটাকে এই রিপোর্টে বিনিয়োগ হিসেবে দেখানো হয়নি আঙ্কটাড প্রতিবেদনে। যার সমালোচনা করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

Reneta

আঙ্কটাড এর রিপোর্টে বলা হয়েছে দক্ষিণ এশিয়ায় বিদেশী বিনিয়োগ বেড়েছে ১৬ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আঙ্কটাডজাতিসংঘতৌফিক ই এলাহীবিনিয়োগ বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT