চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গত চার ঈদে ফ্যামিলির সঙ্গে থাকতে পারিনি: ফারিয়া

মিতুল আহমেদমিতুল আহমেদ
৭:০৭ অপরাহ্ণ ০১, জুন ২০১৮
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ফারিয়া। দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে টিভি উপস্থাপক ও মডেল থেকে ২০১৫ সালে সরাসরি চলচ্চিত্রে যার আভির্ভাব। যৌথপ্রযোজনার বাইরে দেশি প্রোডাকশনের সিনেমায় এখন পর্যন্ত দেখা না গেলেও এবার শোনা যাচ্ছে কলকাতার লোকাল প্রোডাকশনের ছবিতে অভিনয় করবেন তিনি। শ্রী ভেঙ্কটেশের প্রযোজনায় চিত্রনায়ক অঙ্কুশের বিপরীতে ‘ডি ফর ডান্স’ নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের কথা শোনা যাচ্ছে। এ বিষয় ও আসছে ঈদের ব্যস্ততা জানতেই নায়িকাকে ফোন:

হ্যালো, কেমন আছেন?
ভালো আছি। এখন একটু বাইরে আছি।

কোথায় আছেন?
আমি এই মুহূর্তে একটু ঢাকার বাইরে।

কোনো শুটিং?
না না। কোনো শুটিং না। ব্যক্তিগত কাজে আসছি।

আচ্ছা। কলকাতার লোকাল প্রোডাকশনের একটি সিনেমায় নাকি চুক্তিবদ্ধ হলেন?
একচুয়েলি এটা নিয়ে আমি এখন কথা বলতে চাইছি না। এই মুহূর্তে ছবিটি নিয়ে কথা বলা আমার মানা আছে।

ছবি নিয়ে কথা না বলুন, ছবিতে অভিনয় করছেন এটাতো নিশ্চিত?
সত্যি কথা বলতে কি এই প্রজেক্টটি নিয়ে আগ বাড়িয়ে এখনই কিছু বলতে চাইছি না। আগে সবকিছু বুঝে নেই তারপর ঠিকঠাক বলতে পারবো।

Reneta

ঈদে কী নিয়ে ব্যস্ততা। ছোট পর্দায়তো নিশ্চয় কোনো প্রোগ্রামে দেখা যাবে?
ঈদে বেশকিছু টিভি চ্যানেলে দেখা যাবে হয়তো আমাকে। তবে এবার ঈদটা ফ্যামিলির সঙ্গে জমিয়ে করতে চাই। কেনো না, শেষ চারটা ঈদ ফ্যামিলির সাথে থাকা হয়নি আমার একেবারেই।

চারটা ঈদ ফ্যামিলির বাইরে শুধু সিনেমার জন্য?
হ্যাঁ। ২০১৫ সালের রোজার ঈদে আমি ‘আশিকি’ ছবির শুটিং করছিলাম। আর কুরবানি ঈদে ছবিটি রিলিজ নিয়ে ব্যস্ত ছিলাম। ২০১৬ সালের রোজার ঈদে আমার ‘বাদশা’ রিলিজ হয়েছে। আর তখন আমি ‘প্রেমী ও প্রেমী’র শুটিং করছিলাম। এবং কুরবানি ঈদেও আমি আমি বিদেশি কাটিয়েছি। তখন বস-২ ছবির শুটিং করছিলাম। তো এরকম ঈদে শুটিংয়ের জন্য চারটা ঈদ ফ্যামিলির সঙ্গে করতে পারিনি। ২০১৭ সালেও একই অবস্থা। ‘বস ২’ রিলিজ হয়েছে ঈদের দিন। এবং কুরবানি ঈদে ‘ইন্সপেক্টর নটি কে’র শুটিং করছিলাম। তো সব মিলিয়ে ২০১৫, ২০১৬, ২০১৭ এই তিন বছরে আগের মতো ফ্যামিলির সঙ্গে ঈদ উদযাপন করা হয়নি। তো অভিনয় জীবনে এবার আমার প্রথম ঈদ যা আমি ফ্যামিলির সাথে সেলিব্রেট করবো।

এবারতো গানেও নাম লেখালেন। প্রচুর বিতর্কও হলো নিজের প্রথম গান নিয়ে। গান নিয়ে নতুন পরিকল্পনা আছে?
আসলে সবকিছু নিয়েই আমার অনেক পরিকল্পনা। আমি যেটা মনে করি, যখন যেটার টাইম আসবে তখন সেটা কাজের মধ্য দিয়ে প্রমান করতে চাই। আর প্রত্যেকটা জিনিষের একটা প্রপার টাইম আছে, আমি যেকোনো কাজের মধ্যে গ্যাপ, একটু স্পেস দিতে পছন্দ করি। যাতে আমি নিজেও দম নিতে পারি এবং আমার দর্শক শ্রোতা ও সমালোচকরাও দম নিতে পারেন।

দীর্ঘদিন পর পরিবারের সাথে ঈদ করবেন এবার। বিশেষ পরিকল্পনা আছে নিশ্চয়?
ইয়েস! শপিং নিয়ে বিরাট পরিকল্পনা আছে। যেহেতু গত তিন বছর ধরে ফ্যামিলির সাথে ঈদ করতে পারছি না, তাই এবার প্রচুর শপিং করবো। পুরনো দিনের মতো প্রচুর জামা কিনবো নিজের জন্য। ঈদের প্রথম দিন থেকে সাতদিন উদযাপন করবো। ইভেন ঈদের পর পরই ফ্যামিলির সঙ্গে এবার দেশের বাইরে ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে। এবারের ঈদটা সত্যিই আমার জন্য একটু স্পেশাল, পরীক্ষাও শেষ হয়েছে। মনে হচ্ছে স্কুল, কলেজ জীবনে পরীক্ষা শেষে ঈদের ছুটির পাওয়ার মতো।

গুড লাক…
ধন্যবাদ…

ছবি: নুসরাত ফারিয়ার ফেসবুক থেকে সংগৃহিত

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আশিকিঈদনুসরাত ফারিয়াবস ২বাদশালিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না”-সংসদে ফজলুর রহমান

এপ্রিল ২৮, ২০২৬

পারমাণবিক যুগে বাংলাদেশ: রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং

এপ্রিল ২৮, ২০২৬

মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর

এপ্রিল ২৮, ২০২৬

শ্রীলঙ্কান ক্রিকেটের সভাপতিসহ পদত্যাগ করেছেন সকল সদস্য

এপ্রিল ২৮, ২০২৬

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতির কারণে ৫ জনকে শোকজ ও মামলা

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT