চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণসেবাখাতে নারীর জন্য ভয়ের চিত্র

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:০২ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৭
সম্পাদকীয়
A A
বাংলাদেশের গুরুত্বপূর্ণ গণসেবাগুলো জনমুখী নয়

গণসেবাখাতে নারীর জন্য ভয়ের চিত্র

অর্থায়ন, নীতির বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ গণসেবাগুলো জনমুখী নয়। স্বাস্থ্য, শিক্ষা ও যাতায়াতের মতো জরুরি গণসেবা নিতে গিয়ে নানা ধরণের সমস্যা ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা। নতুন এক গবেষণা ও জনসেবা নিয়ে ধারণাপত্রে এই বিষয়গুলো তুলে ধরেছে বাংলাদেশে কর্মরত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। গবেষণায় প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, হাসপাতালে গিয়ে ৪২.৫ ভাগ নারী সেবাপ্রদানকারীদের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হন। শতকরা ৫০ ভাগ নারী মনে করেন, বাজারে তারা অনাকাঙ্ক্ষিত স্পর্শ বা এ ধরনের ঘটনার শিকার হন। জরিপকৃত এলাকায় ৩০ ভাগ নারী মনে করেন যে, পুলিশ স্টেশনে তারা টিজিং-এর শিকার হন এবং শতকরা ৩৫ জন মনে করেন যে, তারা শারীরিক নির্যাতনের শিকার হন। খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন, পরিবহণ কর্তৃপক্ষ, বাজার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং হাসপাতাল সেবা নিয়ে চার’শ মানুষের উপর পরিচালিত ওই গবেষণার ফলাফল খুবই উদ্বেগজনক বলে আমরা মনে করি। আরও উদ্বেগের বিষয়, ওইসব অনিয়মের শিকার জনগণ স্ব স্ব কর্তৃপক্ষকে অভিযোগ করলেও তা যথাযথভাবে আমলে নেয়া হয় না বা সঠিক কোন ব্যবস্থা নেয়া হয় না। জনগুরুত্বপূর্ণ খাতে বাজেট বরাদ্দের অভাব, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে এমন অবস্থা তৈরি হয়েছে বলে গবেষণা তথ্যে উল্লেখ করা হয়েছে, যদিও কিছুদিন আগেই সরকার উন্নত ও যুগোপযোগী পে-স্কেলের মাধ্যমে সেবাখাতে কর্মরত সবার জীবন মানের উন্নয়ন ঘটিয়েছে। সেবাখাতের অব্যবস্থায় দেশের নাগরিকদের মৌলিক ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হবার এই পরিস্থিতি দ্রুত পরিবর্তন হওয়া উচিত বলে আমরা মনে করি। আমাদের বিশ্বাস, গণসেবার জবাবদিহিতা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক কাঠামো জোরদার করলে এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে শক্তিশালী করতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করলে এই অবস্থার পরিবর্তন হতে পারে। এই বিষয়ে সকল গণসেবাখাত কর্তৃপক্ষ ও বিভিন্ন দায়িত্বশীল মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নেবেন বলে আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘টপ মানি মেকার’ বিয়ন্স নোয়েলস

পরবর্তী

চীনে যাচ্ছেন রোনালদো!

পরবর্তী

চীনে যাচ্ছেন রোনালদো!

ফেদেরার

ফেদেরারের মাথায় ‘অমরত্বের’ মুকুট

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT