চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণরুম সমস্যা সমাধান না হলে ভিসি’র বাসভবনে উঠবেন শিক্ষার্থীরা

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৪:৫০ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম সমস্যা সমাধানে কোন দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত না হলে গণরুমের শিক্ষার্থীদের নিয়ে আগামী মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে উপাচার্যের বাসভবনে উঠে পড়বেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

এর আগে ১ অক্টোবর সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে গণরুমবাসী শিক্ষার্থীদের নিয়ে এক ছাত্র সমাবেশে গণরুম সমস্যা সমাধানে ১৫ কার্যদিবসের আল্টিমেটাম দেওয়া হয়।

Banglabid

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণরুম সমস্যা চলমান এক বিভীষিকার নাম আখ্যা দিয়ে ডাকসুর এই সদস্য বলেন,’বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বহুদিন ধরেই শিক্ষার্থীদের তুলনায় আসন সংখ্যা আশঙ্কাজনক হারে অপ্রতুল। এমতাবস্থায় ‘গণরুম’ একটি দায়সারা প্রক্রিয়া, যেখানে কোনোরকম গাদাগাদির মাধ্যমে ছাত্রদের স্থানসঙ্কুলান হলেও সেখানে বসবাসকারী শিক্ষার্থীদের জীবনমান মানবেতর পর্যায়ে অবনমিত হয়েছে। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। অস্বাস্থ্যকর পরিবেশ, অপ্রতুল আবাসন একজন শিক্ষার্থীর শারীরিক ও মানসিক জীবনযাত্রার উপর অত্যন্ত বিরূপ প্রভাব ফেলছে। আর্থিক অস্বচ্ছলতার কারণে এই প্রতিকূলতাকেই মেনে নেয় প্রান্তিক পর্যায় থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসনের জন্য প্রতিশ্রুতবদ্ধ হলেও এখানে নীরব ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সঙ্কটের প্রেক্ষিতে সৃষ্ট গণরুম নামক অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই হিসেবে গত ১ সেপ্টেম্বর থেকে আমি আমার বৈধ সিট ছেড়ে গণরুমে অবস্থান করছি। আমার সিটে গণরুমের শিক্ষার্থীরা পালাক্রমে থাকেন। পরবর্তীতে ৩ সেপ্টেম্বর গণরুম সমস্যা সমাধানকল্পে উপাচার্য বরাবর দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বানের পাশাপাশি সাময়িক সমাধানের কয়েকটি প্রস্তাবনা সম্বলিত স্মারকলিপি প্রদান করেছি। পাশাপাশি প্রো-উপাচার্য (প্রশাসন), প্রক্টর, সকল হলের প্রাধ্যক্ষ, শিক্ষক সমিতির সভাপতি এবং ডাকসুর সকল নির্বাচিত প্রতিনিধি বরাবর অনুলিপি প্রদান করেছি।

Reneta

সৈকত বলেন, দৃশ্যমান কোনো পদক্ষেপ কিংবা সদিচ্ছার কোনোরুপ প্রতিফলন না দেখতে পাওয়ার প্রেক্ষিতে গত ১ অক্টোবর সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে গণরুমবাসী শিক্ষার্থীদের উপস্থিতিতে ছাত্র সমাবেশ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে গণরুম সমস্যা সমাধানে দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত না হলে শিক্ষার্থীদের নিয়ে উপাচার্যের বাসভবনে উঠার আল্টিমেটাম দেওয়া হয়। পরিপ্রেক্ষিতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে আশাব্যঞ্জক কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এজন্য প্রশাসনকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই। কিন্তু দু;খজনক হলেও সত্য সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।

এরই প্রেক্ষিতে আগামী মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে গণরুমের শিক্ষার্থীদের সাথে নিয়ে উপাচার্য মহোদয়ের বাসভবনে থাকতে শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান ডাকসুর এই সদস্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়তানভীর হাসান সৈকত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জম্মু কাশ্মীরে ভারতীয় সেনা হেলিকপ্টারের জরুরি অবতরণ

পরবর্তী

গণরুম: সমস্যার সমাধান না হলে ভিসি ভবনে উঠার হুঁশিয়ারি

পরবর্তী

গণরুম: সমস্যার সমাধান না হলে ভিসি ভবনে উঠার হুঁশিয়ারি

ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পে থাকছেন ভেট্টরি

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT