চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ন ০৪, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার।

তিনি বলেন: বিতর্ক ভিত্তিক সমাজের মাধ্যমে সমাজের পরিপূর্ণ বিকাশ ঘটে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিতর্ক ভিত্তিক সমাজ গঠনে অপরিহার্য। এ বিষয়ে আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি।

অনুসন্ধানী প্রতিবেদনের প্রতি গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন: সাংবাদিকতার গুণগত মানের উৎকর্ষ সাধন করাও আমাদের সম্মিলিত দায়িত্ব।

ড. হাছান মাহমুদ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘স্বপ্নের সারথি শাহ আলমগীর’ শীর্ষক স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রয়াত সাংবাদিক শাহ আলমগীর একজন বড় মাপের মানুষও ছিলেন বলে এসময় মন্তব্য করেন সাংবাদিকসহ বিশিষ্ট নাগরিকরা। ‘স্বপ্নের সারথি শাহ আলমগীর’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান তারা বলেছেন, সাংবাদিকতায় অসামান্য অবদানের কারণেই শাহ আলমগীর মানুষের মনে বেঁচে থাকবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট সোহরাব হাসান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি কুদ্দুস আফ্রাদ ও চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক এবং চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান। সহকর্মী এবং বিশিষ্টজনদের সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা।

Reneta

সাংবাদিকতায় যে ন্যায়পরায়ণতার জন্য লড়াই করেছেন শাহ আলমগীর, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান বিশিষ্টজনদের।

আলোচকরা বলেন, আপাদমস্তক একজন সাংবাদিক ও পরোপকারী মানুষ ছিলেন শাহ আলমগীর। তাকে স্মরণে নিয়েই পথ চলতে হবে পরের প্রজন্মকে।

ড. হাছান মাহমুদ বলেন, দেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ লাভ করেছে। কিন্তু সবার আগে সর্বশেষ সংবাদ পরিবেশনের প্রতিযোগিতা সংবাদের গুণগত মান কমেছে।

তিনি বলেন, এই প্রতিযোগিতার জন্য অনেক সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সম্ভব হয়ে উঠে না। অনেক সময় ভুল সংবাদ পরিবেশন হয়ে থাকে। এ বিষয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও প্রেস কাউন্সিলকে প্রয়োজনীয় কর্মশালার আয়োজন করার জন্যও বলা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আমি আশা করি, নিবন্ধনের পর অনলাইন নিউজ পোর্টালগুলোতে শৃঙ্খলা ফিরে আসবে। প্রতিষ্ঠিত অনলাইনগুলোকে প্রথম ধাপে নিবন্ধন দিতে চাই। চলতি মাসের ১৭ তারিখের পর থেকে নিবন্ধন দেয়ার চেষ্টা করব।

শাহ আলমগীরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে হাছান মাহমুদ বলেন, তিনি একজন উঁচু মাপের সাংবাদিক ও ভাল মানুষ ছিলেন। প্রচার বিমুখ একজন মানুষ ছিলেন তিনি। তার আচার-আচরণ ও দক্ষতা সব সময় আমাকে মুগ্ধ করেছে।

তিনি আরো বলেন, তার মতো নির্লোভ, নির্মোহ, প্রচার বিমুখ ও সহকর্মীদের সঙ্গে সদাচারী মানুষের সমাজে দরকার আছে। তাহলে সমাজে তার মতো আরো ভাল মানুষের জন্ম হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগগণমাধ্যমড. হাছান মাহমুদডিইউজে
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT