স্বাধীনতার নামে গণমাধ্যমের স্বেচ্ছাচারিতা রুখতেই হচ্ছে নীতিমালা এমনটি বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতার নামে গণমাধ্যমের স্বেচ্ছাচারিতা রাষ্ট্রীয় স্বাধীনতাকে হুমকির মুখে যাতে ঠেলে দিতে পারে সেজন্য তৈরি হচ্ছে এই নীতিমালা।
মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারের প্রধান অতিথি হিসেবে এই সাংবাদিক নেতা বলেন, দেশের সকল মাধ্যমের গণমাধ্যমের জন্য সমন্বিত নীতিমালা তৈরির চেষ্টা চলছে। তবে সেই নীতিমালা গণমাধ্যমের স্বাধীনতা হরণের জন্য নয় বরং স্বেচ্ছাচারি গণমাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যই।
অনলাইন সংবাদ মাধ্যমগুলোর সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে যোগ দেন দেশের বিশিষ্ট সাংবাদিকরা।







