চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমাধ্যমকর্মীদের জন্য বিজিএমইএ’র ২৫ হাজার মাস্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২১
অর্থনীতি
A A
বিজিএমইএ’র পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের জন্য মাস্ক বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যমকর্মীদের জন্য ২৫ হাজার মাস্ক উপহার দিয়েছে তৈরি পোশাক প্রস্তত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানীর হাতে এই মাস্ক তুলে দেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজিএমইএ।

এ সময় তিনি বলেন, সাংবাদিকরা হলেন সত্যিকারের নায়ক। তারা কোভিড-১৯ মহামারি চলাকালীন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সাহসিকতার সাথে আন্তরিকতা দিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন।

জনগণকে কোভিড ভাইরাসের প্রভাব অবহিতকরন ও এ সংক্রান্ত সব ভুল তথ্য দূর করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছেন। তাই সাংবাদিকরা আমাদের কাছ থেকে অপরিসীম কৃতজ্ঞতা পাওয়ার দাবীদার।

বিজিএমইএ সভাপতি বলেন, কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি কমানো ও সংক্রমণের বিস্তার রোধের জন্য যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ, বিশেষ করে মাস্ক পরিধান ও গণ টিকাদানের কোন বিকল্প নেই।

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাদেরকে মাস্ক প্রদানের জন্য বিজিএমইএকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএমইএ মনেপ্রাণে বিশ্বাস করে, ব্যবসায়িক কর্মকাণ্ডের বাইরেও সমাজের প্রতি বিজিএমইএর দায়িত্ব আছে এবং সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হয়ে বিজিএমইএ সমাজের কল্যাণে অনেক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে যুক্ত হয়েছে।

বাংলাদেশে কোভিড-১৯ মহামারিকালীন নজিরবিহীন সংকটে বিজিএমইএ সীমিত সম্পদ নিয়েই সম্মুখ সারির যোদ্ধা ও দরিদ্র জনগণের সহায়তায় এগিয়ে এসেছে।

বিজিএমইএ সম্মুখ সারির যোদ্ধা স্বাস্থ্যকর্মী, আইন প্রয়োগকারী সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, কাস্টমস, সমুদ্র বন্দর, বিমান বন্দর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থার মাঝে ১০ লাখ পিস মাস্ক বিতরণ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এবং সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল প্রমুখ।

ট্যাগ: করোনাটিকাডিআরইউতৈরি পোশাকবিজিএমইএমাস্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ৩০ জুনের পর সর্বনিম্ন মৃত্যু

পরবর্তী

হাসপাতালে আরও ২৭৮ ডেঙ্গু রোগী

পরবর্তী
চ্যানেল আই অনলাইন সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে আরও ২৭৮ ডেঙ্গু রোগী

ফেসবুক, গুগল ও অ্যামাজনের লোগো সহ মোবাইল ডিভাইসের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুক-গুগল-অ্যামাজনের ভ্যাট আদায়ের তথ্য এনবিআরকে দেয়ার নির্দেশ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT