চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণভবনে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে জোলির সাক্ষাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ সফররত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র বিশেষ অ্যাঞ্জেলিনা জোলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

বুধবার সন্ধ্যা সাতটায় এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে। এ সফরে হলিউডের এ অভিনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাত করবেন।

আলাদা আলাদা এ সৌজন্য সাক্ষাতে জোলি সম্প্রতি কক্সবাজার এবং মিয়ানমার সীমান্তবর্তী দু’রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে আসার অভিজ্ঞতা ও তার পর্যবেক্ষণ তুলে ধরবেন। পাশাপাশি এ সংকট নিরসনে বিভিন্ন দিক নিয়ে বাংলাদেশের গৃহীত পদক্ষেপ আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে।

এর আগে, সোমবার কক্সবাজার সফরে আসেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ওই দিন তিনি টেকনাফের ট্রানজিট ক্যাম্প এবং চাকমারকুল ক্যাম্পসহ কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি এ প্রতিক্রিয়ায় বলেন: রোহিঙ্গারা হচ্ছে বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠীর মধ্যে অন্যতম। তাদের উপর গণহত্যা, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে।

এ সময় তিনি আরও যোগ করেন: রোহিঙ্গাদের অবশ্যই নাগরিকত্ব দিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। যতদিন পর্যন্ত রোহিঙ্গা সংকটের সমাধান না হবে ততদিন পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে এসব নির্যাতিত রোহিঙ্গাদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাঞ্জেলিনা জোলিপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকার বদলেছে, জিতের দাপটে পিছিয়ে গেলেন দেব?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী সরকার, এনবিআর পুরোপুরি প্রস্তুত: অর্থমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কার অব্যাহত থাকলে শক্তিশালী হবে বাংলাদেশের অর্থনীতি: এডিবি

জুলাই ৯, ২০২৬

সত্যিই কি শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘কিং’?

জুলাই ৯, ২০২৬

সিলেটে উবারের যাত্রা শুরু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT