চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণপিটুনি ও বন্দুকযুদ্ধে ৪ জন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ন ১৫, জুন ২০১৬
বাংলাদেশ
A A

যশোরের ঝিকরগাছায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন ও মনিরামপুরের সতিঘাটায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।

ঝিকরগাছা থানারথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, মঙ্গলবার রাত তিনটার দিকে ঝিকরগাছা  পৌর সদর এলাকার কাটাখাল নামক স্থানে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করলে গ্রামবাসী প্রতিরোধ শুরু করে। এসময় ঘটনাস্থলে গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়। তবে নিহতদের পরিচয় জানাতে পারেননি পুলিশ। লাশ তিনটি এখনো ঘটনাস্থলে পড়ে আছে।

এর আগে সোমবার মধ্যরাতে সেখানে ডাকাতদের ছুরির আঘাতে তৌহিদ নামে থানার এক উপসহকারী পুলিশ ইনসপেক্টর (এএসআই) গুরুতর আহত হন। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে  মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মণিরামপুর সড়কের সতীঘাটা বাজারের কাছে কামালপুরে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন বলেন, ‘একদল ডাকাত সড়কের দুইধারে গাছে দড়ি বেঁধে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ সেখানে উপস্থিত হয়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও চার রাউন্ড গুলিবর্ষণ করে পাল্টা জবাব দেয়। পুলিশের গুলিতে আহত হয়ে এক ডাকাত মাটিতে পড়ে যায়। এ সময় সহযোগীরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনে।’

তবে থানার ওসি নিহত ব্যক্তির নাম জানাতে পারেননি। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার মো. ইউসুফ আলী বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে (২৮) হাসপাতালে এনেছে পুলিশ। তার ডান কানের কাছে গুলি বিদ্ধ হয়ে মাথার অপর পাশ দিয়ে বেরিয়ে গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: গণপিটুনি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

রমজানে নিরবচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জবাবদিহিমূলক নতুন সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব: পররাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

যে যোগ্যতায় ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলবে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT