আদালত

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে হাইকোর্টের নির্দেশ

ঢাকার হাইকোর্ট ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার হাইকোর্ট ভবনের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও গাড়ির সারি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এক মাসে মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া বাস স্টপেজের দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রকাশ এবং ইলেকট্রনিক বিলবোর্ডের মাধ্যমে তা প্রদর্শনের নির্দেশও দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবু তালেবের করা এসংক্রান্ত রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারী নিজেই শুনানি করেন। তার সাথে ছিলেন আইনজীবী মোখলেসুর রহমান ও ব্যারিস্টার মুসতাসীম তানজীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

বিষয়:গণপরিবহন ভাড়া হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…