ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া পুনরায় নির্ধারণের বিষয়ে বিআরটিএ’কে চিঠি দিয়েছে বাংলদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
বৃহস্পতিবার দুপুরে পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ্ জানান, ভোক্তা পর্যায়ে লিটার প্রতি জ্বালানি তেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পেলে গণপরিবহন চালানো সম্ভব হবে না। ডিজেলের মূল্য ৬৫টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে এবং বৃহস্পতিবার থেকে এই দাম কার্যকর হয়েছে।
এসময় বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, ‘তেলের মুল্য ১৫টাকা বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে অতিদ্রুত অলোচনার মাধ্যমে তেলের মূল্য ও ভাড়া পুনঃনির্ধারণ দাবি জানিয়েছেন।’








