চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণধর্ষণের ১৫ দিন পর অবশেষে মামলা, গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৯
মাগুরা
A A
গণধর্ষণ

মাগুরার শ্রীপুর উপজেলার কোদলা গ্রামে গৃহবধু গণধর্ষণের ঘটনার ১৫ দিন পর অবশেষে শ্রীপুর থানায় মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত তিন জনের মধ্যে দিপুল (২২) ও মাজেদুল (৩৫) নামে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া দিপুল কোদালা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও মাজেদুল একই গ্রামের মঞ্জু শেখের ছেলে।

শ্রীপুর থানায় শুক্রবার রাতে গ্রেপ্তারকৃত দুই জনসহ তিন জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ধর্ষণের শিকার ওই গৃহবধু।

মামলার তদন্তকারি কর্মকর্তা মাগুরা ডিবি পুলিশের পরিদর্শক নাসির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কোদলা গ্রামের একটি বাড়ি থেকে দিপুল ও মাজেদুলকে গ্রেপ্তার করা হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম শনিবার সাংবাদিকদের বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষসহ আমাদের নজরে আসে। পাশাপাশি এটি নিয়ে তাৎক্ষণিক তদন্ত শুরু করি। ঘটনার তদন্ত সাপেক্ষে এ বিষয়ে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না

জানা যায়, গত ২৮ জুন রাতে মাগুরার শ্রীপুর উপজেলার কোদলা গ্রামে গণধর্ষনের শিকার হন হতদরিদ্র ওই গৃহবধূ। ঘটনার দিন রাতের বেলা একই গ্রামের দিপুল নামে পরিচিত এক যুবক দরজায় কড়া নাড়লে তিনি দরজা খুলে দেন। এসময় দিপুল একই গ্রামের মাজেদুল ও আশরাফুল নামে আরো দুই যুবককে নিয়ে ঘরে ঢুকে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

Reneta

শুধু তাই নয়, কোন এক ব্যক্তির সাথে তার অনৈতিক সম্পর্ক রয়েছে অভিযোগ তুলে ধর্ষণকারী ওই তিন যুবক লকার ভেঙে জমির কাগজপত্র, কানের দুল, ব্যাংকের চেকে অস্ত্রের মুখে সাক্ষর করিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ পাওয়া গেছে।

তিনি বলেন, এ ঘটনার পর সকালে ধর্ষণের শিকার গৃহবধূ এ বিষয়ে অভিযোগ নিয়ে শ্রীপুর থানায় গেলে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান তাকে সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রাখেন। এমনকি ডাক্তারি পরীক্ষার অনুরোধ জানালে তিনি সেই ব্যবস্থা না করে ভয় দেখিয়ে বের করে দেন। এছাড়া গত কয়েকদিনে বিষয়টি নিয়ে মামলায় না গিয়ে মিমাংসার জন্য তাকে চাপ দিচ্ছিলেন।

এরপর মামলা না নেয়ার বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নিয়ে তৎপর হন পুলিশ হেডকোয়ার্টারসহ মাগুরা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ানের নির্দেশে শুক্রবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মুহাম্মদ ইবরাহিম, সহকারি পুলিশ সার্কেল আহসান হাবিবসহ পুলিশ কর্মকর্তারা মাগুরার শ্রীপুরের কোদলা গ্রামে ওই গৃহবধূর সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করে তার বক্তব্য রেকর্ড করেন। পাশাপাশি ঘটনার ১৮ দিন পর শুক্রবার রাতে শ্রীপুর থানায় মামলা দায়ের হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT