চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে বললেন ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ন ২৮, মে ২০১৮
রাজনীতি
A A

আসন্ন গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার মুক্তি আন্দোলন এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলনে সাংবাদিকদেরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর আয়োজনে ইফতারে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, প্রতিবছর আমরা এমন ইফতারে বেগম খালেদা জিয়াকে সাথে পাই।  আমাদের দূর্ভাগ্য আমরা এবছর তাকে পাচ্ছি না। অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দী রেখেছে।

তিনি বলেন, বাংলাদেশ আজ ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।  ১৯৭১ এর চেতনাকে সম্পূ্র্ণভাবে ধ্বংস করা হয়েছে।  গণতন্ত্র, বিচার পাওয়ার অধিকার, বাকস্বাধীনতা হরণ করা হয়েছে।  সবার আগে এ সরকার গণমাধ্যমের ওপর আঘাত করেছে।  সাগর-রুনির হত্যার বিচার হয়নি।  অনেক টিভি চ্যানেল, পত্রিকা বন্ধ করে দিয়েছে।  রাজনীতি নষ্ট করে দেয়া হচ্ছে।  লুটপাট করে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ধ্বংস করা হয়েছে।

এই অবস্থায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।  গণতন্ত্র পুনরুদ্ধারে সামনে আসতে হবে।

ফখরুল বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কাদের মারা হচ্ছে আমরা জানি না।  আমরা চাই মাদক নির্মূল হোক।  কিন্তু মানুষ হত্যা করে নয়।  এ সরকার রাজনৈতিকভাবে দেওলিয়া হয়ে গেছে।

Reneta

বিএনপি মহাসচিব বলেন, অবশ্য দেশে একটি নিরপেক্ষ নির্বাচন দিতেই হবে। সেটি দেশনেত্রীকে মুক্ত করে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে।

তিনি বলেন, এ সরকার তা এমনিতে দেবে না। সমাজের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করতে হবে।

ইফতারে বিএনপিপন্থী সাংবাদিক নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান ও এডভোকেট জয়নাল আবেদীন, বরকত উল্লাহ বুলু প্রমুখ। এছাড়াও জামায়াতের নেতারাও উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কাল দেখা হচ্ছে সিনেমা হলে’

মার্চ ২১, ২০২৬

ঈদের সকালে চ্যানেল আইয়ে শাকিবের ‘অন্তরাত্মা’

মার্চ ২১, ২০২৬

মাসব্যাপী সিয়াম সাধনার পর উৎসবময় ঈদুল ফিতর

মার্চ ২১, ২০২৬

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

মার্চ ২০, ২০২৬

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT