চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতন্ত্রের প্রশ্নে বিএনপির সঙ্গে একমত আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
২:১৭ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A

সংসদ ভেঙে দিয়ে সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে কোনো বিদেশী শক্তির ওপর ভরসা না করে রাজপথে সমাধান খুঁজতে চাইছে বিএনপি। বিএনপি নেতাদের এ কথার সঙ্গে একমত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন: বিএনপি যদি এ কথা বলে থাকে; তাহলে বিএনপির সঙ্গে আমরা পুরোপুরি একমত! আমাদের গণতন্ত্র আমাদেরকেই রক্ষা করতে হবে। বাইরের কোন শক্তি এসে আমাদেরকে গণতন্ত্র দিতে পারবে না।

বুধবার সকালে রাজধানীর বনানীস্থ সেতু ভবনে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Banglabid

তবে বিএনপি কখন কী বলছে; তার ওপর ভরসা না রাখার পরামর্শ রেখে ওবায়দুল কাদের বলেন: আসলে বিএনপি কী চায় এটা তারাই জানেনা। আগে তারা সহায়ক সরকারের দাবি করছিলো। সেদিন স্ট্যান্ডিং কমিটির বৈঠক শেষে আবার নাকি তারা সিদ্ধান্ত নিয়েছে তত্বাবধায়ক সরকারের দাবি করবে!

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন: তার সঙ্গে বৈঠকের পর বিএনপির কাছে তো সব কিছু পরিস্কার হয়ে যাবার কথা। বিশ্বের কোথাও তত্বাবধায়ক কিংবা সহায়ক সরকারের বিধান নাই।

আগামী নির্বাচন সংবিধান অনুযায়িই হবে জানিয়ে বলেন: আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। এর কোন ব্যাত্যয় হবে না। আর নির্বাচন তো বর্তমান সরকারের অধিনে হচ্ছে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধিনে। সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে।

Reneta

দ্বিমত থাকলে বিএনপিকে নির্বাচনে অংশ নিয়ে দুই-তৃতীয়াংশ মেজরিটি নিয়ে সংসদে যাওয়ার পরামর্শ দেন কাদের। তিনি বলেন: আপনারা আগে দুই-তৃতীয়াংশ মেজরিটি নিয়ে সংসদে আসুন। তারপর মনের মাধুরী মিশিয়ে পরিবর্তন আনবেন। আগামী নির্বাচনের আগে কোন পরিবর্তন আসবে না।

রোহিঙ্গা ইস্যুতে ওবায়দুল কাদের বলেন: প্রাথমিক ভাবে তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। তবে কাজটা সহজ নয়। মিয়ানমার সরকার নীতি অনেকটা আনপ্রেডিকটেবল। তাই এ সমস্যার যে খুব দ্রুত সমধান হবে সে প্রত্যাশা করাটাও ঠিক হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT