লন্ডনের বো রোড ম্যাকডোনাল্ডসের ভেতর গণ জাগরণ মঞ্চের কর্মীদের গোপনে অনুসরণ ও ভিডিও করবার সময় হাতে নাতে ধরা খেয়ে পালিয়েছে একজন দুর্বৃত্ত।
মঙ্গলবার লন্ডন সময় রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগামী ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসকে উপলক্ষ্য গণজাগরণ মঞ্চের কর্মীদের কার্যকরী পরিকল্পনা সভার বৈঠক ছিলো বো রোডোস্থ ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে। বৈঠকের এক পর্যায়ে দু’জন ব্যক্তি রেস্টুরেন্টে ঢোকে এবং এই সভার পাশে অবস্থান নেয়। একটা সময় তারা গোপনে মঞ্চের কর্মীদের ছবি তুলতে থাকে ও ভিডিও করতে থাকে।
গণজাগরণ মঞ্চ ও ইন্টারন্যশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশনের কর্মী কামরুল হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
লন্ডন গণজাগরণ মঞ্চের মুখপাত্র অজন্তা দেব রায় পুরো ঘটনায় শঙ্কা প্রকাশ করে বলেন, এই কাপুরুষরা। পেছন থেকে এসে আমাদের ভিডিও ও ছবি তুলছিলো এবং ভয় পেয়ে আবার দৌড়ে পালিয়েছে। এই অন্ধকারের প্রাণীরা প্রগতির বিপক্ষে ও অসাম্প্রদায়িক শক্তির ঘোরটোপে বসে অন্যের ক্ষতি সাধনে ব্যস্ত।







