বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে, সেই চেতনার ধারক হিসেবে এখন নতুন রাজনৈতিক দলের অপরিহার্যতা রয়েছে বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবির নির্বাহী পরিচালক ও দুর্নীতি দমন সংস্কার কমিটির প্রধান ড. ইফতেখারুজ্জামান। নতুন বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার সুফল পেতে ইতিবাচক সহযোগিতার আহবান জানিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়করা।







