চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গঙ্গা ব্যারাজের পানি সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ব্যবহৃত হবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

গঙ্গা ব্যারাজ নির্মিত হলে এর পানি সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষার কাজে ব্যবহৃত হবে।

জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের পক্ষে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আরো বলেন, এই ব্যারাজটি নির্মিত হলে গঙ্গানির্ভর এলাকায় ১২৩টি আঞ্চলিক নদীতে পানিপ্রবাহও অক্ষুণ্ন রাখা হবে।

তিনি আরো বলেন, দেশের বরেন্দ্র অঞ্চলের পানি সমস্যার সমাধানসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীসমূহে নাব্যতা সৃষ্টি, লবণাক্ততা হ্রাস, গ্রাউন্ড ওয়াটারে রিচার্জ, বিদ্যুৎ উৎপাদন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ প্রতিবেশ ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সরকার গঙ্গা ব্যারাজ সমীক্ষা প্রকল্প গ্রহণ ও তা সম্পন্ন করার মাধ্যমে প্রকল্পের প্রস্তুতি শুরু করেছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত গঙ্গা ব্যারাজের ভারতীয় অংশে প্রভাব নিরূপণের জন্য ৮ সদস্যের ভারতীয় কারিগরি দল গত বছরের ২৪ থেকে ২৮ অক্টোবর বাংলাদেশ সফর করে। উভয় দেশের কারিগরি দল প্রস্তাবিত গঙ্গা-পদ্মা ব্যারাজ প্রকল্পের সাইট পরিদর্শন ও বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত ব্যারাজ প্রকল্প সম্পর্কিত টেকনিক্যাল সাব-গ্রুপ ইতোমধ্যে গঠিত হয়েছে।

তিনি জানান, টেকনিক্যাল সাব-গ্রুপের কার্যপরিধির বিষয়ে যৌথ নদী কমিশনের মাধ্যমে উভয় দেশের সদস্যদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

গঙ্গা ব্যারাজ নির্মিত হলে গঙ্গানির্ভর এলাকায় ১২৩টি আঞ্চলিক নদীতে পানিপ্রবাহ অক্ষুণ্ন রাখা সম্ভব হবে উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, জলাধারের পানি প্রকল্প এলাকায় সারা বছর সেচ, মৎস্য সম্পদ উন্নয়ন, জলবিদ্যুৎ উৎপাদন, নৌ-পরিবহন, লবণাক্ততা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন এবং প্রকল্প এলাকায় প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধারসহ সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষার কাজে ব্যবহৃত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গঙ্গা ব্যারাজপানি সম্পদ প্রতিমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

হ্যারি কেন এবার ট্রাম্পকে বলুক কোয়ানসের লাল কার্ড তুলে দিতে

জুলাই ৬, ২০২৬

বিভিন্ন জাতের আমে সরগরম দেশের অন্যতম বৃহৎ আমের বাজার

জুলাই ৬, ২০২৬

আর্জেন্টাইনরা আমাকে পছন্দ করেন না: রোনালদো

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যে নিয়ম না মানলে বাতিল হবে হাসপাতালের লাইসেন্স, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

জুলাই ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ে কুড়িগ্রামে সমর্থকের হার্ট অ্যাটাক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT