ছোট নবাব তৈমুরকে নিয়ে ভালোই আছেন কারিনা কাপুর-সাইফ আলী খান দম্পতি। এরই মধ্যে সবার আকর্ষণ আদায় করে নিয়েছে তৈমুর। এই ক’মাস বয়সেই সে এখন রীতিমত তারকা! মিডিয়ায় হরহামেশাই বাজছে ‘তৈমুর বন্দনা’।
কিন্তু তৈমুরের বাবা সাইফ আলী খান ব্যাপারটাকে অন্যভাবে দেখছেন। মিডিয়ার এই বাড়াবাড়ি রকমের আগ্রহ পছন্দ নয় তার। ছেলের এই খ্যাতির বিড়ম্বনায় খানিকটা অপ্রস্তুত তিনি। বরং সব কিছুকে সাধারণ ও স্বাভাবিকভাবে নেওয়াই ভালো বলে মনে করেন।
সাইফ বলেন, তৈমুরের মতো এমন আদুরে পুচকিকে দেখলে অবশ্যই মন ভরে যায় । কিন্তু কেবল তৈমুর নয়, এ শহরে ওর মতো আরও অনেক ‘লিটল স্টার’ আছে।
এমনিতে শুরু থেকেই একজন ভদ্র আর শান্ত মেজাজের মানুষ হিসেবেই সাইফকে চেনে সবাই। সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের একটি পর্বে স্ত্রী কারিনাও সাইফের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। কারিনা এক পর্যায়ে বলেই ফেলেন, ‘এমন নম্র আর ভদ্র এই যুগে তেমনটি খুঁজে পাওয়া যাবে না।’
কারিনার এ মন্তব্যে বরং খানিকটা লজ্জাই পেয়েছেন সাইফ। উত্তরে বললেন, ‘তার মতো মানুষ আরও আছে নিশ্চয়।’ সেই সাথে কারিনার বদান্যতার কথাও অকপটে স্বীকার করেন সাইফ। সংসার ব্যাপারটা যে উদযাপনের, এ দম্পতি তো সেটাই করে দেখাচ্ছেন! হিন্দুস্থান টাইমস।









