চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খোলা-বন্ধের খেলায় হাসে করোনা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:০২ অপরাহ্ণ ১৭, মে ২০২০
সম্পাদকীয়
A A

আজ থেকে আবারও রাজধানী ঢাকায় প্রবেশ ও প্রস্থানে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, মহামারীতে রূপ নেওয়া করোনাভাইরাস ঠেকাতে প্রয়োজন ছাড়া কেউ রাজধানীতে আসা-যাওয়া করতে পারবে না।

শুধু তাই না, এ জন্য রাজধানীর প্রবেশ এবং বের হওয়ার পথে তল্লাশিও শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। যদি কেউ এই নিষেধাজ্ঞা না মানেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে যথারীতি বলা হয়েছে, জরুরি সেবা ও পণ্য সরবরাহের কাজে নিয়োজিত যানবাহন এর আওতামুক্ত থাকবে।

আমরা দেখেছি, এর আগে ২৬শে মার্চ যখন সাধারণ ছুটি ঘোষণা করা হলো। তার কয়েকদিন পর এভাবেই রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ায় কড়াকড়ি আরোপ করা হয়েছিল। চেকপোস্ট বসিয়ে, ব্যক্তিগত যানবাহন থামিয়ে সেই সময় আইন-শৃঙ্খলা বাহিনী বেশ ভালোভাবেই ওই নির্দেশনা বাস্তবায়ন করে।

তবে কিছুদিন পর আবারও শিথিলতা। সেই সুযোগে যার যেমন ইচ্ছা চলা। করোনাভাইরাস বলে কিছু একটা আছে; অনেকেই তা ভুলে কারণে-অকারণে রাস্তায় নেমে পড়ে। বিশেষ করে মাসখানেক পর যখন রপ্তানিমুখি পোশাক কারখানাগুলো খোলার ঘোষণা দেওয়া হলো। তার কিছুদিন পর খুলে দেওয়া হলো দোকানপাট-শপিং মল।

আর এই সুযোগে বেড়ে গেলো করোনাভাইরাসের সংক্রমণ। অথচ যেদিন সাধারণ ছুটি ঘোষণা করা হলো, সেদিনও দেশে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত ছিল মাত্র ৪৪ জন। তার ৫১ দিন পর আজ সেই সংখ্যা ভয়াবহভাবে বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৮ জনে। সরকারি হিসেবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩২৮ জন মানুষের।

চিত্রটা যখন এমন ভয়ংকর, তখন আমরা দেখছি- একবার রাজধানীতে নির্বিঘ্নে মানুষকে ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে; কিছুদিন পর আবার তাতে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। তার মানে এই খোলা আর বন্ধের পেছনে কোনো পরিকল্পনা যে নাই, সেটাও স্পষ্ট।

Reneta

কিন্তু এমন হওয়ার কথা ছিল না। জীবিকার জন্য অঘোষিত লকডাউন শিথিল করার প্রয়োজন ছিল; তা না হয় মেনে নিলাম। তবে সেই শিথিলতাও ছিল শর্তযুক্ত। বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা ছিল তাতে। যদিও শেষ পর্যন্ত তা বেশির ভাগ ক্ষেত্রে মেনে চলা হয়নি বলেই আমরা জেনেছি।

আমরা মনে করি, এই খোলা-বন্ধের খেলায় শেষ পর্যন্ত জয় হয়েছে করোনাভাইরাসেরই। পরিসংখ্যানও তাই বলছে। একবার কড়াকড়ি, আরেকবার শিথিলতায় কোনো লাভ হয় না। তাতে সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যায়। তাই এ নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার কোনো বিকল্প নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকোভিড-১৯ডিএমপিপ্রবেশপ্রস্থানলকডাউন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বাহুবলী’ সাজে চমকে দিলেন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার!

পরবর্তী

শেখ হাসিনাবিহীন কেমন হতো আজকের বাংলাদেশ?

পরবর্তী

শেখ হাসিনাবিহীন কেমন হতো আজকের বাংলাদেশ?

অনলাইনে কেনাকাটায় বাংলালিংক প্রিয়জন ও আইকন গ্রাহকদের বিশেষ সুবিধা

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT