চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খোদার ওপর খোদকারি করতে পারি না: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

জনপ্রিয়তার স্কেলে নিজেদের অবস্থান তুলে ধরতে আওয়ামী লীগ বিভিন্ন সময় সামনে এনেছে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার জরিপ পরিসংখ্যান। তাহলে একাদশ জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্টের জনসমর্থন কতটুকু। কতোগুলো আসন পেতে পারে তারা?

এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন: ভোটের মালিক দেশের জনগণ। খোদার ওপর আমরা খোদকারি করতে পারি না। এমন সংখ্যাতত্ত্বের হিসাব বিএনপির মত দল দিতে পারে, আমরা নই।

শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন: আমরা এতটুকু বলতে পারি, সব হিসেবে আমরা এগিয়ে আছি। একাদশ জাতীয় নির্বাচনে আমরা এবং আমাদের জোট বিপুল ভোটে জয়লাভ করবে। বিএনপি একবার আমাদের ৩০ সিট দিয়েছিল, তারাই পেয়েছিল ৩০ সিট। কে কত সিট পাবে এসব বলা উচিত না, ভোট তো জনগণের হাতে। এসব বলা মানে জনগণকে অসম্মান করা।

জনগণ আমাদের ভোট দেবে, জনগণ আমাদের কত আসনে বিজয়ী করবে সেটাই আসল বিষয়। আমি মন গড়া একটা বলে দিলাম। বিষয়টি আমি এভাবে দেখতে চাই না। দল হিসেবে বিএনপি তুচ্ছ করার মত দল তো নয়। বিএনপি আমাদের কখনো ২৫ সিট, কখনো ৩০ সিট দেয়; কাদের সিদ্দিকী তো আমাদের ১০সিট দিয়ে দিয়েছে। ১০’র বেশি নাকি আমরা পাব না!

এসময় কাদের আরও যোগ করেন: এই সব মনগড়া কথা তারাই (ঐক্যফ্রন্ট-বিএনপি) বলে। এগুলো তারা স্বপ্নবিলাস থেকে বলে। আমরা স্বপ্নবিলাসী দল নই। আমরা বাস্তববাদী প্রেগনেটিভ এবং প্র্যাক্টিক্যাল রাজনীতি করি।

Reneta

সংখ্যাতত্ত্বের হিসাব আমরা দিতে চাই না। অপেক্ষা করুন কে কত আসন পাবে। দেশের জনগণই তা ঠিক করবে। ভোট দেবে বাংলাদেশের জনগণ। এ ধরনের সংখ্যা তত্ত্বের হিসাব বিএনপির মত দল দিতে পারে, আমরা খোদার ওপর খোদকারি করতে পারি না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনঐক্যফ্রন্টওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT