ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র পদের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন জাসদ সমর্থিত মেয়র প্রার্থী শহিদুল ইসলাম। সেই সাথে আওয়ামী লীগ সমর্থিত সাইদ খোকনের প্রতি তার সমর্থনের কথাও জানিয়েছেন।
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
কেন নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ যেহেতু নির্বাচনে অপশক্তি চলে এসেছে। তাই আমি আওয়ামী লীগ প্রার্থি সাইদ খোকনের সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি ”







