চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খোকনেরও বিশ্বাস, ১৭৫ হলের বেশী পাবে আফসারীর ‘অন্তর জ্বালা’

মিতুল আহমেদমিতুল আহমেদ
৮:২১ অপরাহ্ন ০৪, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

আসছে ডিসেম্বরের ১৫ তারিখে মুক্তি পেতে যাচ্ছে জায়েদ খান ও পরীমণি অভিনীত মালেক আফসারীর আলোচিত চলচ্চিত্র ‘অন্তর জ্বালা। ছবিটি নিয়ে ব্যাপক আশাবাদী নির্মাতা। শুধু তাই না, ‘অন্তর জ্বালা’ সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি দিয়ে ঢাকাই চলচ্চিত্রে রেকর্ড গড়বে বলেও ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি। জানিয়েছেন বদিউল আলম খোকনের পরিচালনায় শাকিব খান অভিনীত ‘রাজা বাবু’র ১৬৫ হলে মুক্তির রেকর্ড ভাঙবেন তিনি। অথচ এমন চ্যালেঞ্জকে মাথা পেতেই নিলেন ‘রাজা বাবু’র নির্মাতা বদিউল আলম খোকন। তিনি নিজেও বিশ্বাস করেন, আফসারীর দ্বারা এমন রেকর্ড ভাঙা সম্ভব!

সাম্প্রতিককালে সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তির রেকর্ড তালিকায় সবার প্রথমে বদিউল আলম খোকনের ‘রাজা বাবু’ ছবিটি। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি ১৬৫ হলে মুক্তি দেয়া কঠিন ছিল জানিয়ে খোকন চ্যানেল আই অনলাইনকে জানান, ২০১৫ সালে মুক্তি পায় আমার ‘রাজা বাবু’ ছবিটি। তখনতো এতো হলও ছিল না। এতো মানুষ হলে যেতোও না। তারপরেও ১৬৫ সিনেমা হলে মুক্তি দেয়া বিরাট ব্যাপার ছিলো। এখন সিনেমা নিয়ে মানুষের আগ্রহ তৈরি হয়েছে। ১৭৫ হলে একটি সিনেমা মুক্তি দেয়া কঠিন কিছুও না। আর এই জায়গায় মালেক আফসারী ভাইয়ের দ্বারাতো এটা খুবই সম্ভব।

ডিসেম্বরে ১৭৫টি প্রেক্ষাগৃহ ‘অন্তর জ্বালা’ মুক্তি পাবে, এমন ঘোষণায় মোটেও সন্দেহ পোষণ করেন না বদিউল আলম খোকন নিজেও। এই বিষয়ে তিনি বলেন, ১৭৫ সিনেমা হলে আফসারী ভাইয়ের ‘অন্তর জ্বালা’ মুক্তি পেতেই পারে। উনি অনেক বড় পরিচালক, সিনেমা নিয়ে উনার মেধা, কারসাজি আমাদের যে কারো চেয়ে বেশী। উনার এমন টার্গেট অস্বাভাবিক কিছু নয়।

মালেক আফসারীর কাছে নিজেকে অনেক জুনিয়র নির্মাতা আখ্যা দিয়ে বদিউল আলম খোকন আরো বলেন, আফসারী ভাই বাংলা চলচ্চিত্রে অনেক সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন। তাছাড়া উনার বিশাল শ্রেণীর দর্শক তৈরি হয়ে আছে। দর্শকের আগ্রহ থাকলে ১৭৫ কেন, আরো বেশী সিনেমা হলে ‘অন্তর জ্বালা’ মুক্তি দিতে পারবেন তিনি। আর ‘রাজা বাবু’র ১৬৫ ক্রস করা উনার জন্য অস্বাভাবিক কিছু না। কারণ, আনডাউটলি তিনি অনেক বড় মাপের নির্মাতা। উনি এটা পারবেনই।

খোকন মনে প্রাণে বিশ্বাস করেন, মালেক আফসারীর আসন্ন সিনেমাটিও সুপার হিট হবে। আফসারী ভাইয়ের তুলনায় আমি খুবই জুনিয়র একজন পরিচালক। উনি শুধু বড় মাপের একজন ডিরেক্টরই নন, বরং টেকনিক্যালিও কিন্তু তিনি অনেক বড় একজন নির্মাতা। উনার ‘অন্তর জ্বালা’ সিনেমার মঙ্গল কামনা করি।

বর্তমান ব্যস্ততা কী নিয়ে জানতে চাইলে এই নির্মাতা বলেন, এখন পুরোপুরি ‘আমার মা আমার বেহেস্ত’ সিনেমা নিয়ে ব্যস্ত আছি। সেলিম চলচ্চিত্রের প্রযোজনায় ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, সাইমন এবং আলীরাজের মত অভিনেতারা। ছবির চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ। এই মাসের মাঝামাঝিতে শুটিং শুরু করবো।

Reneta

ক’দিন ধরেই শোনা যাচ্ছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে আরো একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন, এমন প্রশ্নে বদিউল আলম খোকন জানান, হ্যাঁ। ওই সিনেমা নিয়ে এখনো গল্প রেডি হয়নি। সব ঠিকঠাক হলে ঘোষণা দিয়েই জানিয়ে দেয়া হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তর জ্বালাবদিউল আলম খোকনমালেক আফসারী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT